এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২-০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

মরক্কোর বিপক্ষে অবশেষে জালের দেখা পেয়েছে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও পরে দেম্বেলের  গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও তার সতীর্থরা। বিরতির আগে এমবাপ্পে একটি পেনাল্টিও নষ্ট করেন, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট। তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। একের পর এক আক্রমণের পর অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে এমবাপ্পের পা থেকে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। পরে দেম্বেলের  গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ গোলে এগিয়ে আছে ফ্রান্স।

এমবাপ্পের পর দেম্বেলের গোল, ২-০ গোলে এগিয়ে সেমিফাইনালের দ্বারপ্রান্তে ফ্রান্স

মরক্কোর বিপক্ষে অবশেষে জালের দেখা পেয়েছে ফ্রান্স। দ্বিতীয়ার্ধে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ও পরে দেম্বেলের  গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এমবাপ্পে ও তার সতীর্থরা। বিরতির আগে এমবাপ্পে একটি পেনাল্টিও নষ্ট করেন, ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। একের পর এক আক্রমণের পর অবশেষে কাঙ্ক্ষিত গোলটি আসে এমবাপ্পের পা থেকে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। পরে দেম্বেলের  গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় দিদিয়ের দেশমের শিষ্যরা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ গোলে এগিয়ে আছে ফ্রান্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow