এমসিকিউ ও সৃজনশীল প্রশ্নপত্র একসঙ্গে দেওয়া হবে কি না, জানালো বোর্ড
চলতি বছরের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন নির্ধারণ করে পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ নীতিমালা প্রকাশ করা হয়। এতে এসএসসি পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র (এমসিকিউ) একসঙ্গে দেওয়া হবে কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালায় বলা হয়, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে সকাল ১০টা ২৫ মিনিটে। অন্যদিকে, দুপুর ২টায় অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং ২টা ৩০ মিনিটে সৃজনশীল অংশ শুরু হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাং
চলতি বছরের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন ও সময় বিভাজন নির্ধারণ করে পরীক্ষা পরিচালনা-সংক্রান্ত নীতিমালা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ নীতিমালা প্রকাশ করা হয়। এতে এসএসসি পরীক্ষায় সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নপত্র (এমসিকিউ) একসঙ্গে দেওয়া হবে কি না, তা নিয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় বলা হয়, সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১০টা ৩০ মিনিটে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সৃজনশীল অংশ শুরু হবে সকাল ১০টা ২৫ মিনিটে।
অন্যদিকে, দুপুর ২টায় অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে বলা হয়েছে, দুপুর ১টা ৩০ মিনিটে উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে এবং ২টা ৩০ মিনিটে সৃজনশীল অংশ শুরু হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ সময় হবে দুপুর ২টা ২৫ মিনিট।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
এএএইচ/একিউএফ
What's Your Reaction?