এলডিসি উত্তরণের আগে ঢাকায় বসছে বাণিজ্য-বিনিয়োগ সম্মেলন
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০২৬’। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন কৌশল নির্ধারণে আগামী ১৩ জুন সম্মেলনটি হবে। এ আয়োজন কেন্দ্র করে রোববার (২৪ মে) উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের প্রস্তুতি, অংশগ্রহণকারী ও আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেভিগেটিং রিস্কস- আনলকিং রেজিলিয়েন্স’। সোমবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এক দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। প্রায় ৩৫০ প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা রয়েছে। সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, মূলধন সংগ্রহ, বাজার প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের আগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কনফারেন্স-২০২৬’। বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন কৌশল নির্ধারণে আগামী ১৩ জুন সম্মেলনটি হবে।
এ আয়োজন কেন্দ্র করে রোববার (২৪ মে) উচ্চপর্যায়ের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনের প্রস্তুতি, অংশগ্রহণকারী ও আলোচ্য বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেভিগেটিং রিস্কস- আনলকিং রেজিলিয়েন্স’।
সোমবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এক দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, নীতিনির্ধারক ও ব্যবসায়ী নেতারা অংশ নেবেন। প্রায় ৩৫০ প্রতিনিধি এতে অংশ নেওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ নীতি, মূলধন সংগ্রহ, বাজার প্রবেশাধিকার, শিল্প প্রতিযোগিতা সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সৃজনশীল শিল্প, খেলাধুলাসহ বিভিন্ন খাতে আলোচনা হবে।
নীতিনির্ধারকদের মতে, ২০২৬ সালের নভেম্বরে এলডিসি উত্তরণের আগে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেপিআই/একিউএফ
What's Your Reaction?