এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী নিহত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণী নিহত এবং এক তরুণ আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরের আগ্রাবাদে বারিক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম সামিয়া জাহান তানিশা (২০)। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. আবু তালেব পাটোয়ারী এবং মা নাসিমা সুলতানা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রচীরের সঙ্গে ধাক্কা দুমড়ে যায়। গাড়িটিতে এক তরুণ ও এক তরুণী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, সামিয়াকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত তরুণের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। এমআরএএইচ/একিউএফ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তরুণী নিহত

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক তরুণী নিহত এবং এক তরুণ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরের আগ্রাবাদে বারিক বিল্ডিং গোসাইলডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম সামিয়া জাহান তানিশা (২০)। তিনি হাজেরা-তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা মো. আবু তালেব পাটোয়ারী এবং মা নাসিমা সুলতানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পতেঙ্গা থেকে লালখান বাজারমুখী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রচীরের সঙ্গে ধাক্কা দুমড়ে যায়। গাড়িটিতে এক তরুণ ও এক তরুণী ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সামিয়াকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আহত তরুণের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান।

এমআরএএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow