এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে অভিজ্ঞ জিমি

এশিয়ান গেমস হকির প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি।  গত ৩১ জুলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছিলেন ৩৯ বছর বয়সী জিমি। মঙ্গলবার (৪ আগস্ট) সেই দল থেকে বেছে নেওয়া হয়েছে ২৪ জনকে। তবে এটাই চূড়ান্ত দল নয়। ফেডারেশন সূত্রে জানা যায়, ১০ আগস্ট এই দল ২০ জনে নামিয়ে আনা হবে। এরপর ১২ আগস্ট জার্মানি যাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে প্রায় এক মাস ক্যাম্প করবে বাংলাদেশ। এই সময়ে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার গেরহার্ডের দল। ১৭ মাস আগে বয়সের অজুহাত দেখিয়ে তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি জিমিকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দিয়েছিল। অথচ মাঠের পারফরম্যান্স বা ফিটনেস— কোনোটিতেই ঘাটতি ছিল না তার। ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে দারুণ খেলেছিলেন তিনি। গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গড়তে ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে কুপার টেস্টের জন্য খেলোয়াড়দের ডেকেছিল ফেডারেশন। তখন জিমিকে দ

এশিয়ান গেমস হকির প্রাথমিক দলে অভিজ্ঞ জিমি

এশিয়ান গেমস হকির প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। 

গত ৩১ জুলাই মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এশিয়ান গেমসের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছিলেন ৩৯ বছর বয়সী জিমি। মঙ্গলবার (৪ আগস্ট) সেই দল থেকে বেছে নেওয়া হয়েছে ২৪ জনকে। তবে এটাই চূড়ান্ত দল নয়।

ফেডারেশন সূত্রে জানা যায়, ১০ আগস্ট এই দল ২০ জনে নামিয়ে আনা হবে। এরপর ১২ আগস্ট জার্মানি যাবে প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে প্রায় এক মাস ক্যাম্প করবে বাংলাদেশ। এই সময়ে জার্মানির শীর্ষ ও দ্বিতীয় সারির দলের বিপক্ষে ১৬টি প্রস্তুতি ম্যাচ খেলবে পিটার গেরহার্ডের দল।

১৭ মাস আগে বয়সের অজুহাত দেখিয়ে তৎকালীন হকি ফেডারেশনের অ্যাডহক কমিটি জিমিকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দিয়েছিল। অথচ মাঠের পারফরম্যান্স বা ফিটনেস— কোনোটিতেই ঘাটতি ছিল না তার। ২০২৪ সালের এপ্রিলে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার হকি লিগে মোহামেডানের হয়ে দারুণ খেলেছিলেন তিনি।

গত বছর এপ্রিলে ইন্দোনেশিয়ায় এশিয়ান হকি ফেডারেশন কাপের দল গড়তে ২০ ফেব্রুয়ারি মওলানা ভাসানী স্টেডিয়ামে কুপার টেস্টের জন্য খেলোয়াড়দের ডেকেছিল ফেডারেশন। তখন জিমিকে দলে সুযোগ দেওয়া দূরের কথা, কুপার টেস্টের জন্যই ডাকা হয়নি।

গত ১৮ জুলাই গঠিত হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবে জায়গা পান জিমি। এরপরই সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের ক্যাম্পে ডাক পান তিনি।

প্রসঙ্গত, ২০০৩ সালে ক্যারিয়ার শুরু করা জিমি বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ১৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসে ওমানের বিপক্ষে।

বাংলাদেশ হকি দল-
রাসেল মাহমুদ জিমি, পুষ্কর খীসা, আমিরুল ইসলাম, বিপ্লব কুজুর, আশরাফুল হক, আশরাফুল ইসলাম, আল নাহিয়ান, হুজাইফা হোসেন, রেজাউল করিম, মেহরাব হাসান, রোমান সরকার, ফজলে হোসেন, আবেদ উদ্দিন, সাহিদুর রহমান, ওবায়দুল হোসেন, দ্বীন ইসলাম, খালেদ মাহমুদ, আমান শরিফ, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, নুরুজ্জামান নয়ন, মাহবুব হোসেন, মাইনুল ইসলাম ও রাকিবুল হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow