এসইসি স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। বিচার বিভাগের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে তাকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপ-সচিব মো. মাসুম বিল্লাহর সই করা ওই প্রজ্ঞাপনে বদলি করা কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। মো. সাব্বির ফয়েজ গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে রাজধানীর বিভিন্ন আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তিনি। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হচ্ছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির। বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবনে সাব্বির ফয়েজ বিভিন্ন আদালত ও বিচারিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বিশেষায়িত ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি। এমডিএএ/এমআইএইচএস

এসইসি স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে নতুন দায়িত্বে পদায়ন করেছে সরকার। বিচার বিভাগের সাম্প্রতিক রদবদলের অংশ হিসেবে তাকে ঢাকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে বদলি করা হয়েছে।

রোববার (২১ জুন) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

উপ-সচিব মো. মাসুম বিল্লাহর সই করা ওই প্রজ্ঞাপনে বদলি করা কর্মস্থলে দ্রুত যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

মো. সাব্বির ফয়েজ গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে রাজধানীর বিভিন্ন আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলার বিচারিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।

jagonews24

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তার স্থলাভিষিক্ত হচ্ছেন বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির।

বিচার বিভাগে দীর্ঘ কর্মজীবনে সাব্বির ফয়েজ বিভিন্ন আদালত ও বিচারিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বিশেষায়িত ট্রাইব্যুনালে বিচারক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন তিনি।

এমডিএএ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow