এসএ পরিবহন থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ম্যানেজার আটক

ফেনীর মহিপালে এসএ পরিবহন কাউন্টারে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় চোরাচালানি মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনীর মহিপাল এসএ পরিবহন শাখায় হানা দেয় যৌথবাহিনী। পরে সেখান থেকে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন প্রসাধনী সামগ্রী তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ। এ ছাড়া আতশবাজিও পাওয়া যায়।  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, এ অভিযানে জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। অভিযান চলাকালীন চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে এসএ পরিবহনের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা হলেন শাখাটির ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭), সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি বর্তমানে নির্বাচনী ডিউটিতে ন

এসএ পরিবহন থেকে কোটি টাকার ভারতীয় পণ্যসহ ম্যানেজার আটক
ফেনীর মহিপালে এসএ পরিবহন কাউন্টারে যৌথবাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল সংখ্যক ভারতীয় চোরাচালানি মালামালসহ দুজনকে আটক করা হয়েছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনীর মহিপাল এসএ পরিবহন শাখায় হানা দেয় যৌথবাহিনী। পরে সেখান থেকে বিপুল সংখ্যক অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রিপিস, বিভিন্ন প্রসাধনী সামগ্রী তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ। এ ছাড়া আতশবাজিও পাওয়া যায়।  ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) জানিয়েছে, এ অভিযানে জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। অভিযান চলাকালীন চোরাচালানে সম্পৃক্ততার অভিযোগে এসএ পরিবহনের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা হলেন শাখাটির ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭), সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। ফেনী বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, বিজিবি বর্তমানে নির্বাচনী ডিউটিতে নিয়োজিত থাকলেও দেশের সীমান্ত রক্ষা, মাদক পাচার এবং চোরাচালান রোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা কঠোরভাবে অব্যাহত রয়েছে। ​আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় সোপর্দ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow