এসএসসি পরীক্ষা : টিকটকে ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে যা জানা গেল
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে টিকটক- এ ছড়িয়ে পড়া কিছু পোস্ট ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সম্প্রতি ‘Porishrom SSC School’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র বলে দাবি করে চার পৃষ্ঠার একটি প্রশ্নের ছবি প্রকাশ করা হয়। ছবির ওপর ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকে এটিকে আসল প্রশ্ন মনে করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত পোস্টটি অন্তত ৩৪ লাখের বেশি বার দেখা হয়েছে।
তবে যাচাই করে ‘রিউমর স্ক্যানার’ জানিয়েছে, এটি কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন নয়। বরং ‘উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন।
শুধু এই একটি পোস্টই নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কয়েকটি পোস্টে ‘প্রশ্ন ফাঁস’ দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব পোস্টে গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্ন দেখানো হলেও যাচাইয়ে দেখা গেছে, অধিকাংশই বিভিন্ন স্কুলের আগের বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২১ এপ্রিল। পরীক্ষা সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘প্রশ্ন ফাঁস’ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে টিকটক- এ ছড়িয়ে পড়া কিছু পোস্ট ঘিরে উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সম্প্রতি ‘Porishrom SSC School’ নামের একটি টিকটক অ্যাকাউন্ট থেকে এসএসসির ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র বলে দাবি করে চার পৃষ্ঠার একটি প্রশ্নের ছবি প্রকাশ করা হয়। ছবির ওপর ‘এসএসসি ২০২৬ ইংরেজি ১ম পত্র’ লেখা থাকায় অনেকে এটিকে আসল প্রশ্ন মনে করেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল পর্যন্ত পোস্টটি অন্তত ৩৪ লাখের বেশি বার দেখা হয়েছে।
তবে যাচাই করে ‘রিউমর স্ক্যানার’ জানিয়েছে, এটি কোনো বোর্ড পরীক্ষার প্রশ্ন নয়। বরং ‘উদ্ভাস একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার’ নামের একটি কোচিং সেন্টারের ফাইনাল মডেল টেস্টের প্রশ্ন।
শুধু এই একটি পোস্টই নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কয়েকটি পোস্টে ‘প্রশ্ন ফাঁস’ দাবি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। এসব পোস্টে গণিত ও ইংরেজি বিষয়ের প্রশ্ন দেখানো হলেও যাচাইয়ে দেখা গেছে, অধিকাংশই বিভিন্ন স্কুলের আগের বছরের টেস্ট পরীক্ষার প্রশ্ন বা মডেল টেস্ট থেকে নেওয়া।
অন্যদিকে চলতি বছর প্রশ্ন ফাঁস প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রশ্নপত্র ফাঁস রোধে মুদ্রণ থেকে শুরু করে প্রশ্নপত্র বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রশ্নপত্র রাখা হচ্ছে ফয়েল প্যাক ও বিশেষ সিকিউরিটি খামে, যা একবার খোলার পর পুনরায় ব্যবহার করা সম্ভব নয়। পরীক্ষা শুরুর ১৫ থেকে ২০ মিনিট আগে নির্ধারিত কর্মকর্তাদের উপস্থিতিতে এসব খাম খোলা হবে।
শুধু প্রশ্ন ফাঁস ঠেকানো নয়, পরীক্ষাকে নকলমুক্ত রাখতে এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে কঠোর নিয়মের প্রতিবাদে পঞ্চগড়ে একদল শিক্ষার্থী মানববন্ধন করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। এমন পরিস্থিতিতে আলোচিত টিকটক অ্যাকাউন্টটি নজরে এসেছে রিউমর স্ক্যানারের।