এসএসসি পরীক্ষার ব্যবহারিক নিয়ে জরুরি নির্দেশনা

সম্প্রতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষকদের জন্য বিশেষ ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শনিবার (২৩ মে) বোর্ডের ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত নিয়ম মেনে যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই এই নির্দেশনা অনুসরণ করতে হবে। বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট আটটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা আলাদা নির্দেশনা ও মান বণ্টন নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো— উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞান। প্রকাশিত নির্দেশনায় বিষয়ভিত্তিক বিভিন্ন নিয়ম ও মূল্যায়ন পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। উচ্চতর গণিত (বিষয় কোড-১২৬) : উচ্চতর গণিতে শিক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এর মোট ২৫ নম্বরের মধ্যে পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাস

এসএসসি পরীক্ষার ব্যবহারিক নিয়ে জরুরি নির্দেশনা

সম্প্রতি ২০২৬ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। আগামী ৭ জুন থেকে শুরু হতে যাচ্ছে ব্যবহারিক পরীক্ষা।

পরীক্ষা সুষ্ঠু, নিয়মতান্ত্রিক ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষকদের জন্য বিশেষ ও জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২৩ মে) বোর্ডের ওয়েবসাইটে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা নির্ধারিত নিয়ম মেনে যথাযথভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই এই নির্দেশনা অনুসরণ করতে হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট আটটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা আলাদা নির্দেশনা ও মান বণ্টন নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো— উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চারু ও কারুকলা, সংগীত এবং গার্হস্থ্য বিজ্ঞান।

প্রকাশিত নির্দেশনায় বিষয়ভিত্তিক বিভিন্ন নিয়ম ও মূল্যায়ন পদ্ধতি বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

উচ্চতর গণিত (বিষয় কোড-১২৬) : উচ্চতর গণিতে শিক্ষার্থীদের দুটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে। এর মোট ২৫ নম্বরের মধ্যে পরিকল্পনা প্রণয়নে ২, সঠিক প্রক্রিয়া অনুসরণে ৩, লেখচিত্র ও উপাত্ত বিশ্লেষণে ৩, ব্যাখ্যাসহ ফলাফল উপস্থাপনে ২ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর বরাদ্দ রাখা হয়েছে।

কৃষিশিক্ষা (বিষয় কোড-১৩৪): শিক্ষার্থীদের প্রশ্নপত্রে উল্লিখিত যেকোনো একটি পরীক্ষণ লটারির মাধ্যমে বেছে নিয়ে সম্পাদন করতে হবে।

লটারির এই পরীক্ষণে থাকবে ১৫ নম্বর। এছাড়া নিয়মিত শিক্ষকের স্বাক্ষরসহ ব্যবহারিক খাতায় ৫ এবং মৌখিক অভীক্ষায় ৫ নম্বর থাকবে ।
পদার্থবিজ্ঞান (বিষয় কোড-১৩৬) : শিক্ষকের সামনে লটারির ভিত্তিতে যেকোনো একটি পরীক্ষা সম্পন্ন করতে হবে। তত্ত্ব ও উপাত্ত বিশ্লেষণের পাশাপাশি ব্যবহারিক খাতায় ৫ এবং মৌখিক পরীক্ষায় ৫ নম্বর থাকবে।

রসায়ন (বিষয় কোড-১৩৭) : লটারির মাধ্যমে নির্ধারিত একটি পরীক্ষণ সম্পন্ন করতে হবে।

তবে রসায়নে ব্যবহারিক খাতা বা শীট অবশ্যই উপস্থাপন করতে হলেও এর জন্য আলাদা কোনো নম্বর বরাদ্দ থাকবে না।

জীববিজ্ঞান (বিষয় কোড-১৩৮) : প্রশ্নপত্রের পরীক্ষণগুলো হতে লটারির মাধ্যমে একটির উত্তর দিতে হবে। চিত্র অঙ্কন, পর্যবেক্ষণ ও সতর্কতাসহ পরীক্ষণে ১৫ নম্বর, ফলাফলের ব্যাখ্যায় ৪, মৌখিকে ৪ এবং ব্যবহারিক খাতায় ২ নম্বর বরাদ্দ করা হয়েছে।

চারু ও কারুকলা (বিষয় কোড-১৪৮) : পরীক্ষার্থীদের দৃশ্য ও নকশা অঙ্কনের প্রয়োজনীয় রঙ (জলরঙ ব্যতীত), জ্যামিতি বক্স, স্কেল ও পেন্সিল নিজেদের সঙ্গে আনতে হবে। হল কর্তৃপক্ষ ব্যবহারিক উত্তরপত্র সরবরাহ করবেন ।

সংগীত (বিষয় কোড-১৪৯) : শিক্ষার্থীদের পরিবেশিত গানের সুর, তাল, লয়, উচ্চারণ ও বাণীর প্রতি লক্ষ্য রেখে পরীক্ষকদের মূল্যায়ন ও মান বণ্টন করার নির্দেশ দেয়া হয়েছে ।

গার্হস্থ্য বিজ্ঞান (বিষয় কোড-১৫১): পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণ হিসেবে ডিম, দুধ, চিনি, ভেনিলা এসেন্স বা বাদামি কাগজ, পেন্সিল, স্কেলসহ অন্যান্য সামগ্রী এবং অবশ্যই ব্যবহারিক খাতা সঙ্গে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ব্যবহারিক পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়ম এড়াতে এবং মূল্যায়ন প্রক্রিয়া শতভাগ সঠিকভাবে সম্পন্ন করতে পরীক্ষকদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow