এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষাকালীন সময়ে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার বন্ধ থাকছে না এসব প্রতিষ্ঠান। সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে আমি জানি না। সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে; তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কীভাবে— এমন প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন বলেন, ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন সময়ে যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারা দেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা

এসএসসি পরীক্ষার সময় বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী
প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে অতীতে পাবলিক পরীক্ষাকালীন সময়ে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার বন্ধ থাকছে না এসব প্রতিষ্ঠান। সোমবার (২০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কোচিং সেন্টারগুলো বৈধ প্রতিষ্ঠান নয়, সরকারের নিবন্ধিত নয়। এগুলো আমরা রিকগনাইজ করি না। আর কোচিং সেন্টারের তালিকা আমার কাছে নেই। কোথায় কোচিং হচ্ছে আমি জানি না। সব কোচিং সেন্টার বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা করছে, সরকারকে কোটি কোটি টাকা ট্যাক্স দিচ্ছে; তাহলে এসব প্রতিষ্ঠান বৈধ প্রতিষ্ঠান নয় কীভাবে— এমন প্রশ্নের উত্তরে এহছানুল হক মিলন বলেন, ট্রেড লাইসেন্স সিটি করপোরেশন দেয়। শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়। মন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষাকালীন সময়ে যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে এজন্য সারা দেশের দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করতে চাই। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow