এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনায় আওয়ামী লীগের সাবেক এমপি

সুনামগঞ্জের ছাতকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাবেক এই এমপির উপস্থিতি দেখে হতভাগ হয়ে যান বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাকরা। যা নিয়ে পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেই সংবর্ধনায় দীর্ঘ ২০ মাস পর প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে এসে বক্তব্য রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক। নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসি পরীক্ষার্থী বলেন, যে আওয়ামী লীগ দেশের শিক্ষার্থীদের হত্যা করেছে, যারা দেশকে ধ্বংস করছে আজকে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ সেই দলের সাবেক এমপিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেখেছেন। এটা দুঃখজনক। জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, স্কুলটি সাবেক এমপি মহিবুর রহমান মানিকের নিজের মায়ের নামে প্রতিষ্ঠা কর

এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনায় আওয়ামী লীগের সাবেক এমপি

সুনামগঞ্জের ছাতকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তবে সেই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সাবেক এই এমপির উপস্থিতি দেখে হতভাগ হয়ে যান বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাকরা। যা নিয়ে পুরো উপজেলায় সমালোচনার ঝড় বইছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। যেই সংবর্ধনায় দীর্ঘ ২০ মাস পর প্রধান অতিথি হিসেবে জনসম্মুখে এসে বক্তব্য রাখেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি মহিবুর রহমান মানিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এসএসসি পরীক্ষার্থী বলেন, যে আওয়ামী লীগ দেশের শিক্ষার্থীদের হত্যা করেছে, যারা দেশকে ধ্বংস করছে আজকে আমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ সেই দলের সাবেক এমপিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেখেছেন। এটা দুঃখজনক।

জাহানারা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির উদ্দিন বলেন, স্কুলটি সাবেক এমপি মহিবুর রহমান মানিকের নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করা হয়। তিনি এই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। পাশাপাশি এটি নন এমপিও বিদ্যালয় এবং সাবেক এই এমপির ব্যক্তিগত ফান্ড থেকে সব শিক্ষকদের বেতন দেওয়া হয়।

তিনি আরও বলেন, এবার ৩৭ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

লিপসন আহমেদ/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow