এসএসসি পরীক্ষার্থীর ফোনে ছুটে গেলেন এমপি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশা। বসবাস করেন সাভারের ইসলাম নগর এলাকায়। ঘরের পাশে ফার্নিচার কারখানা। দিনরাত মেশিন চালানোর কারণে শব্দ দূষণ হওয়ায় পড়ালেখায় মনোযোগ দিতে পারছিলেন না তিনি। পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। অবশেষে নিজেই উদ্যোগ নেন আনিশা। সংগ্রহ করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের মোবাইল নম্বর এবং সরাসরি জানান নিজের সমস্যার কথা। ঘটনা শুনেই দেরি করেননি সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর তিনি নিজেই উপস্থিত হন আনিশার বাসার সামনে ওই ফার্নিচার দোকানে। সঙ্গে ডেকে নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশুলিয়া থানা পুলিশের একটি দলকে। দোকানেই বসে উভয়পক্ষের বক্তব্য শোনেন এমপি। এ সময় আনিশার মা মোবাশ্বেরা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়ে প্রতিটি ক্লাসে প্রথম হতো। কিন্তু কয়েক মাস ধরে এই শব্দ দূষণের কারণে তার ফলাফলে ধীরে ধীরে অবনতি হচ্ছে। এখন সে পড়াশোনায় মনোযোগই দিতে পারছে না। অভিযোগের সত্যতা পেয়ে সংসদ সদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান আনিশা। বসবাস করেন সাভারের ইসলাম নগর এলাকায়। ঘরের পাশে ফার্নিচার কারখানা। দিনরাত মেশিন চালানোর কারণে শব্দ দূষণ হওয়ায় পড়ালেখায় মনোযোগ দিতে পারছিলেন না তিনি।
পরিবারের পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর সমাধান মেলেনি। অবশেষে নিজেই উদ্যোগ নেন আনিশা। সংগ্রহ করেন সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের মোবাইল নম্বর এবং সরাসরি জানান নিজের সমস্যার কথা।
ঘটনা শুনেই দেরি করেননি সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর তিনি নিজেই উপস্থিত হন আনিশার বাসার সামনে ওই ফার্নিচার দোকানে। সঙ্গে ডেকে নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশুলিয়া থানা পুলিশের একটি দলকে।
দোকানেই বসে উভয়পক্ষের বক্তব্য শোনেন এমপি। এ সময় আনিশার মা মোবাশ্বেরা আক্তার অভিযোগ করে বলেন, আমার মেয়ে প্রতিটি ক্লাসে প্রথম হতো। কিন্তু কয়েক মাস ধরে এই শব্দ দূষণের কারণে তার ফলাফলে ধীরে ধীরে অবনতি হচ্ছে। এখন সে পড়াশোনায় মনোযোগই দিতে পারছে না।
অভিযোগের সত্যতা পেয়ে সংসদ সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন। ইসলাম নগর বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি মীমাংসার দায়িত্ব দিয়ে নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেন তিনি।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জনগণের সমস্যায় এমন দ্রুত সাড়া দেওয়া জনপ্রতিনিধিই আমরা চাই।
পাথালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ মো. আনোয়ার হোসেন রানা বলেন, এমন দায়িত্বশীল সংসদ সদস্যই আমরা চেয়েছিলাম। দীর্ঘ ১৭ বছর পর একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সাভারের জন্য একজন যোগ্য অভিভাবক পেয়েছি। যে সমস্যার সমাধান আমরা কয়েক মাসেও করতে পারিনি, সেটি সংসদ সদস্য মুহূর্তেই নিষ্পত্তি করে দিয়েছেন।
তিনি আরও বলেন, সংসদ সদস্যের এই তাৎক্ষণিক উদ্যোগে একদিকে যেমন একজন শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশ নিশ্চিত হয়েছে, অন্যদিকে এলাকাবাসীও শব্দ দূষণের যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে।
সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বলেন, কাউকে মানসিকভাবে হয়রানি করে ব্যবসা পরিচালনা করার সুযোগ নেই। জনগণের সমস্যা সমাধানে আমি সবসময় তাদের দোরগোড়ায় যেতে প্রস্তুত। কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শুধু শব্দদূষণ নয়, যেকোনো অনিয়মেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
What's Your Reaction?