এসএসসি পরীক্ষায় শৃঙ্খলা নিশ্চিতে ঢাকা জেলা প্রশাসকের কেন্দ্র পরিদর্শন
সারা দেশের ন্যায় ঢাকা জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার ১২৭ টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। সকাল থেকে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস ও পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখা ও কোনো ধরনের অসদুপায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। ঢাকা মহানগরীর প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দায়িত্ব পালন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্
সারা দেশের ন্যায় ঢাকা জেলাতেও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে ঢাকার ১২৭ টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
সকাল থেকে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আসন বিন্যাস ও পরীক্ষার পরিবেশ ঘুরে দেখেন।
পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছতা বজায় রাখা ও কোনো ধরনের অসদুপায় রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। ঢাকা মহানগরীর প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবং সিসিটিভি ক্যামেরার কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দায়িত্ব পালন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর সারা দেশে প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, প্রথম দিনের পরীক্ষা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ২০ মে পর্যন্ত এই পরীক্ষা চলবে। এবারের পরীক্ষায় কেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্র এলাকায় যানজট নিরসনে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের আতঙ্কিত না হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?