এসএসসি পাসেই যুব উন্নয়ন অধিদপ্তরে মিলবে চাকরি
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদসমূহে ‘অফিস সহায়ক’ নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। ১০৩টি পদে সরাসরি নিয়োগের এই সুযোগটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য একটি দারুণ সম্ভাবনা। পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অফিস সহায়ক’ পদের জন্য মোট ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডে ৮ হাজর ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। বয়সসীমা ও সময়সীমা আবেদনকারী প্রার্থীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদনের অনলাইন প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এবং ১ মে বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন ফি ও পদ্ধতি আগ্রহী প্রার্থীদে
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের শূন্য পদসমূহে ‘অফিস সহায়ক’ নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করছে। ১০৩টি পদে সরাসরি নিয়োগের এই সুযোগটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য একটি দারুণ সম্ভাবনা।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুযায়ী ‘অফিস সহায়ক’ পদের জন্য মোট ১০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনো স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ২০তম গ্রেডে ৮ হাজর ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
বয়সসীমা ও সময়সীমা
আবেদনকারী প্রার্থীর বয়স ১ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদনের অনলাইন প্রক্রিয়া শুরু হবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এবং ১ মে বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা ফি জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি এবং বিস্তারিত শর্তাবলী যুব উন্নয়ন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট থেকে জানা যাবে।
What's Your Reaction?