এসএসসিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করা শিক্ষার্থীদের অভিনন্দন চরমোনাই পীরের

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের ভেঙে না পড়ে নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যা-ই হোক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের একটি উচ্চতর স্তরে পৌঁছেছে। তিনি বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে তাদের বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ তাদের সহযোগিতা ও ত্যাগেই এই সাফল্যের ভিত্তি রচিত হয়েছে। কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন

এসএসসিতে কাঙ্ক্ষিত ফল অর্জন করা শিক্ষার্থীদের অভিনন্দন চরমোনাই পীরের

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনকারীদের অভিনন্দন জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি, তাদের ভেঙে না পড়ে নতুন উদ্যমে পথচলা শুরু করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১০ আগস্ট) এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দেওয়া এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ফলাফল যা-ই হোক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের একটি উচ্চতর স্তরে পৌঁছেছে।

তিনি বলেন, যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে তাদের বিশেষ অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের দিনটি তাদের জীবনের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। এ সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। একই সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কারণ তাদের সহযোগিতা ও ত্যাগেই এই সাফল্যের ভিত্তি রচিত হয়েছে।

কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধৈর্য ধারণ করতে হবে। ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না। জীবন অনেক বড় আর এই জীবনে সম্ভাবনাও অনেক। এসএসসি বা সমমানের পরীক্ষা গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হলেও এটি জীবনের চূড়ান্ত বা সর্বশেষ মাইলফলক নয়।

তিনি আরও বলেন, পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়ায় কষ্ট হতে পারে। তবে এতে ভেঙে পড়লে চলবে না। বরং কোথায় ঘাটতি ছিল তা খুঁজে বের করে নতুন উদ্যমে পথচলা শুরু করতে হবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, সন্তানের পাশে থাকতে হবে। যারা সফলতা পেয়েছে তাদের মধ্যে কৃতজ্ঞতাবোধ জাগ্রত করতে হবে। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল পায়নি তাদের সান্ত্বনা দিয়ে আশার পথ দেখাতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগের শেখ ফজলুল করীম মারুফ এসব তথ্য জানান।

এমইউ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow