এসএসসির উচ্চতর গণিতে ভুলেভরা প্রশ্ন, দুশ্চিন্তায় পরীক্ষার্থীরা
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চতর গণিতের প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার হলে প্রশ্নগুলো সমাধানে শিক্ষার্থীদের মানসিক চাপে পড়তে হয়েছে। ভুলেভরা প্রশ্ন সমাধান করতে না পেরে পরীক্ষার্থীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। এসব প্রশ্নে তারা নম্বর পাবে কি না, তা নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ মে ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্রের ‘ক’ বিভাগের বীজগণিত অংশের ২নং-এর ‘খ’ নম্বর প্রশ্নটি ভুল। বীজগণিত অংশের ৪নং-এর ‘খ’ নম্বর প্রশ্নটি নিয়েও আপত্তি রয়েছে পরীক্ষার্থীদের। এছাড়া প্রশ্নপত্রের ‘খ’ বিভাগের জ্যামিতি ও ভেক্টর অংশে ৬নং-এর ‘গ’ নম্বর প্রশ্নটি ভুল দেওয়া হয়েছে। ভুল থাকা তিনটি প্রশ্নে মোট নম্বর ১২। ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ বছর গণিত পড়ান মাহমুদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, উচ্চতর গণিতের ২নং প্রশ্নের ‘গ’-এ ১:২ এর জায়গায় ১:৪ হবে। ৪নং-এর গ-এ প্রমাণে ৫-এর স্থলে ৩ হবে। আর ৬নং প্রশ্নের ‘গ’-এ চতুর্ভুজের পরিবর্তে ট্রাপিজিয়াম হবে। কারণ ট্রাপিজিয়াম ছাড়া প্রশ্নের প
চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চতর গণিতের প্রশ্নপত্রে বেশ কয়েকটি ভুল প্রশ্ন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পরীক্ষার হলে প্রশ্নগুলো সমাধানে শিক্ষার্থীদের মানসিক চাপে পড়তে হয়েছে। ভুলেভরা প্রশ্ন সমাধান করতে না পেরে পরীক্ষার্থীরা পড়েছেন চরম দুশ্চিন্তায়। এসব প্রশ্নে তারা নম্বর পাবে কি না, তা নিয়ে সংশয়ে পরীক্ষার্থীরা।
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৭ মে ঢাকা শিক্ষা বোর্ডে এসএসসির উচ্চতর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার প্রশ্নপত্রের ‘ক’ বিভাগের বীজগণিত অংশের ২নং-এর ‘খ’ নম্বর প্রশ্নটি ভুল। বীজগণিত অংশের ৪নং-এর ‘খ’ নম্বর প্রশ্নটি নিয়েও আপত্তি রয়েছে পরীক্ষার্থীদের। এছাড়া প্রশ্নপত্রের ‘খ’ বিভাগের জ্যামিতি ও ভেক্টর অংশে ৬নং-এর ‘গ’ নম্বর প্রশ্নটি ভুল দেওয়া হয়েছে। ভুল থাকা তিনটি প্রশ্নে মোট নম্বর ১২।
ঢাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৪ বছর গণিত পড়ান মাহমুদুল ইসলাম। তিনি জাগো নিউজকে বলেন, উচ্চতর গণিতের ২নং প্রশ্নের ‘গ’-এ ১:২ এর জায়গায় ১:৪ হবে। ৪নং-এর গ-এ প্রমাণে ৫-এর স্থলে ৩ হবে। আর ৬নং প্রশ্নের ‘গ’-এ চতুর্ভুজের পরিবর্তে ট্রাপিজিয়াম হবে। কারণ ট্রাপিজিয়াম ছাড়া প্রশ্নের প্রমাণ কখনো সম্ভব না।
মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী উজ্জল সরকার জাগো নিউজকে বলেন, ‘১২ নম্বরের প্রশ্ন ভুল। যদি এ ১২ নম্বর কাটা পড়ে তাহলে থাকে আর ৮৮। যারা উচ্চতর গণিতে এ+ ছাড়া অন্য কিছু চিন্তাই করে না, তাদের জন্য ৮৮ নম্বরে ৮০ তোলা কষ্টসাধ্য ও রিস্কি হয়ে যায়। আমরা চাই, ভুল প্রশ্নে যেন পুরো নম্বর দিয়ে দেওয়া হয়।’
জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জাগো নিউজকে বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষার্থীরাও বিষয়গুলো আমাদের জানিয়েছে। আমরা অভিযোগগুলো খতিয়ে দেখবো। এ নিয়ে একটি কমিটি করা হবে। যদি প্রশ্নগুলো ভুল প্রমাণিত হয়, তাহলে সব ভুল প্রশ্নের নম্বর সব পরীক্ষার্থী পেয়ে যাবে। তাদের নম্বর কাটা পড়বে না। এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
ঢাকা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১ লাখ ৪৮ হাজার ৯৮২ জন। বিজ্ঞান বিভাগের অধিকাংশ শিক্ষার্থীরই উচ্চতর গণিত বিষয় রয়েছে। ফলে প্রায় দেড় লাখ শিক্ষার্থী এই প্রশ্নপত্র ভুলের কারণে নেতিবাচক ফলাফলের মুখে পড়েছে।
এএএইচ/ইএ
What's Your Reaction?