এসএসসির রুটিন নিয়ে ছড়ানো তথ্য গুজব

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে জানতে পারবে কোন বিষয়ে পরীক্ষা— এমন খবরকে সম্পূর্ণ ‘অসত্য ও ভিত্তিহীন গুজব’ বলে জানানো হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে— ‘নকল বন্ধে এবার পরীক্ষার রুটিন দেওয়া হবে না এবং কোন বিষয়ে পরীক্ষা তা পরীক্ষার্থীরা হলে যাওয়ার পর জানতে পারবে’। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা আগের নিয়মেই পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। রুটিন না দেওয়ার খবরটি কেবলই গুজব। শিক্ষা মন্ত্রণালয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এ ধরনের ভিত্তিহীন খবরে কান না দেওয়ার এবং কোনো তথ্য যাচাই করতে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য স

এসএসসির রুটিন নিয়ে ছড়ানো তথ্য গুজব

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরীক্ষার্থীরা পরীক্ষার হলে গিয়ে জানতে পারবে কোন বিষয়ে পরীক্ষা— এমন খবরকে সম্পূর্ণ ‘অসত্য ও ভিত্তিহীন গুজব’ বলে জানানো হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্য বিবরণীতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে— ‘নকল বন্ধে এবার পরীক্ষার রুটিন দেওয়া হবে না এবং কোন বিষয়ে পরীক্ষা তা পরীক্ষার্থীরা হলে যাওয়ার পর জানতে পারবে’। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মন্ত্রণালয় বলছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা আগের নিয়মেই পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। রুটিন না দেওয়ার খবরটি কেবলই গুজব।

শিক্ষা মন্ত্রণালয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এ ধরনের ভিত্তিহীন খবরে কান না দেওয়ার এবং কোনো তথ্য যাচাই করতে মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করার অনুরোধ জানিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow