এসিল্যান্ডের অব্যাহতির দাবিতে অনশনে এমপি প্রার্থী
ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীনের অব্যাহতির দাবিতে অনশন শুরু করেছেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তিনি আমরণ অনশন করছেন এবং শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৬ ঘণ্টা পার হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
জানা গেছে, তিনি ফেনী-২ আসন থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে জনতার অধিকার নামে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনরত অবস্থায় তরিকুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রচারণার সময় এসিল্যান্ড জসিম উদ্দীন তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও অন্য প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি জসিম উদ্দীনকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন।
রাতে তার সঙ্গে দেখা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দো
ফেনী সদরের সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীনের অব্যাহতির দাবিতে অনশন শুরু করেছেন গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তিনি আমরণ অনশন করছেন এবং শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৬ ঘণ্টা পার হওয়ায় শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
জানা গেছে, তিনি ফেনী-২ আসন থেকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই সঙ্গে জনতার অধিকার নামে একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান তিনি।
ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অনশনরত অবস্থায় তরিকুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, নির্বাচনী প্রচারণার সময় এসিল্যান্ড জসিম উদ্দীন তাকে উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলেও অন্য প্রভাবশালী প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। তিনি জসিম উদ্দীনকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত অনশন ভাঙবেন না বলে ঘোষণা দিয়েছেন।
রাতে তার সঙ্গে দেখা করেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা একরামুল হক ও খেলাফত মজলিশের জেলা সভাপতি মোজাফফর আহমদ জাফরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
ঘটনার প্রেক্ষিতে ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা এবং জেলা প্রশাসক মনিরা হক তার দাবির বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন। তবে তরিকুল বলেন, দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
ফেনী জেলা প্রশাসক মনিরা হক জানান, তারা লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।