ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মা-বোনদের বিভ্রান্ত করতে জামায়াত সারাদেশে জান্নাতের টিকেট বিক্রি করছে। তারা এ কাজ করতে পারেনা। আল্লাহ তা'য়ালা শেষ বিচারের দিন পাপ-পূণ্য নিরূপণ করে জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবেন। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়,ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায়, সকল ধর্ম-বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে। সালাহউদ্দিন বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগকে বিশ্বাস করেনা তারাই নতুন করে ৭১ সালের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরিবর্তে আমদানি করা কর্ণেল অলিকে সামনে এনে জামায়াত জাতির সঙ্গে জঘন্য মিথ্যাচার করছে। তিনি বলেন, বিএনপির যেসব পরিকল্পনা আছে, অন্য দলের তা নেই। দে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, মা-বোনদের বিভ্রান্ত করতে জামায়াত সারাদেশে জান্নাতের টিকেট বিক্রি করছে। তারা এ কাজ করতে পারেনা। আল্লাহ তা'য়ালা শেষ বিচারের দিন পাপ-পূণ্য নিরূপণ করে জান্নাত-জাহান্নাম নির্ধারণ করবেন। ধর্মের ভিত্তিতে বিভাজন নয়,ঐক্যবদ্ধ বাংলাদেশ চায় বিএনপি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠে কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফর রহমান কাজলের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে প্রথম বিসমিল্লাহির রাহমানির রাহিম লিপিবদ্ধ করেছিলেন। বিএনপি চায়, সকল ধর্ম-বর্ণ গোত্রের ধর্মীয় অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে।
সালাহউদ্দিন বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও আত্মত্যাগকে বিশ্বাস করেনা তারাই নতুন করে ৭১ সালের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার পরিবর্তে আমদানি করা কর্ণেল অলিকে সামনে এনে জামায়াত জাতির সঙ্গে জঘন্য মিথ্যাচার করছে।
তিনি বলেন, বিএনপির যেসব পরিকল্পনা আছে, অন্য দলের তা নেই। দেশের প্রত্যেক নাগরিক যাতে সুবিধা ভোগ করতে পারে সেজন্য প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার সাধন করা হবে। ২৪ এর জুলাই-আগস্ট আন্দোলনে যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কক্সবাজারে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করা হবে। এটি করা গেলে কক্সবাজার হবে দক্ষিণ এশিয়ার গেটওয়ে। এছাড়াও কক্সবাজারে বিশেষায়িত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে দ্রুত ছয় লেনে উন্নীত করা হবে। বঙ্গোপসাগরে অপার সমুদ্র সম্পদ রয়েছে। অনুসন্ধানের মাধ্যমে এই খনিজ সম্পদ আহরণ করা গেলে জাতীয় অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। পর্যটনের সম্ভাবনার দুয়ার খুলে দিতে কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দরকে আরও আধুনিকায়ন করা হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কক্সবাজারে খাস ও বনভূমির জায়গায় বসবাসকারী কাউকে উচ্ছেদ করা হবে না।
কক্সবাজার-৩ (সদর- রামু-ঈদগাও) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান কাজল বলেন, বিএনপি এদেশের গরিব ও সাধারণ মানুষের দল। কক্সবাজারের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়া দল বিএনপিকে ভালবাসে।
লুৎফর রহমান বলেন, আওয়ামী লীগ আমলে কালো আইনের মাধ্যমে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়ন বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশি-বিদেশি বিনিয়োগ সহজ করতে নতুন আইন প্রণয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
কক্সবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, রফিকুল ইসলাম, অধ্যাপক আজিজুর রহমান, আবদুল মাবুদ, এস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট আবদুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, যুবদল নেতা অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, জিসান উদ্দিন, সরওয়ার রোমন প্রমুখ।
What's Your Reaction?