ওএমএসের পণ্য মজুতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, গত পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু। হুসাইন মালিক/এনএইচআর/জেআইএম

ওএমএসের পণ্য মজুতের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুত রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, গত পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু।

হুসাইন মালিক/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow