ওমরাহর ইহরামে সুরমা ব্যবহার করা যাবে?

প্রশ্ন: ওমরাহর ইহরাম বাঁধার পর চোখে সুরমা লাগানো যাবে? উত্তর: ইহরাম অবস্থায় সুগন্ধিমুক্ত সুরমা ব্যবহার করা জায়েজ আছে। আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ইহরাম অবস্থায় যে-কোনো সুরমা ব্যবহার করা যাবে, যদি তাতে সুগন্ধি না থাকে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৫০৮২) কিন্তু সুরমা যদি সুগন্ধিযুক্ত হয়, তবে ইহরাম অবস্থায় তা ব্যবহার করা যাবে না। আরও পড়ুন ওমরাহ করলে কি হজ ফরজ হয়ে যায়? হজ ও ওমরাহর ইহরাম পরিধানের পর বৈধ যে কাজগুলো হারাম হয়ে যায়, সেগুলোর মধ্যে সুগন্ধি ব্যবহার অন্যতম। ইহরাম অবস্থায় মাথা, চেহারা, দাড়ি, হাত, হাতের তালু, পায়ের গোছা, রান ইত্যাদি বড় অঙ্গের সব জায়গায় সুগন্ধি লাগালে দম ওয়াজিব হবে। অর্থাৎ হারামের সীমার ভেতরে (মিনা বা মক্কায়) কোরবানির উপযুক্ত একটি ছাগল বা দুম্বা জবাই করে তার মাংস দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিতে হবে। শরীরের বিভিন্ন স্থানে সুগন্ধি লাগালে যদি তা একত্র করলে বড় অঙ্গের সমপরিমাণ হবে বলে মনে হয়, তাহলেও দম ওয়াজিব হবে। আরও পড়ুন ঋণগ্রস্ত ব্যক্তির ওমরাহ, ইসলাম কী বলে? ইহরাম অবস্থায় কেউ যদি কাপড়ে সুগন্ধি লাগায় বা সুগন্ধি লাগানো কাপড় পরিধান করে, তাহলে সুগন্ধির প

ওমরাহর ইহরামে সুরমা ব্যবহার করা যাবে?

প্রশ্ন: ওমরাহর ইহরাম বাঁধার পর চোখে সুরমা লাগানো যাবে?

উত্তর: ইহরাম অবস্থায় সুগন্ধিমুক্ত সুরমা ব্যবহার করা জায়েজ আছে।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ইহরাম অবস্থায় যে-কোনো সুরমা ব্যবহার করা যাবে, যদি তাতে সুগন্ধি না থাকে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ১৫০৮২)

কিন্তু সুরমা যদি সুগন্ধিযুক্ত হয়, তবে ইহরাম অবস্থায় তা ব্যবহার করা যাবে না।

হজ ও ওমরাহর ইহরাম পরিধানের পর বৈধ যে কাজগুলো হারাম হয়ে যায়, সেগুলোর মধ্যে সুগন্ধি ব্যবহার অন্যতম।

ইহরাম অবস্থায় মাথা, চেহারা, দাড়ি, হাত, হাতের তালু, পায়ের গোছা, রান ইত্যাদি বড় অঙ্গের সব জায়গায় সুগন্ধি লাগালে দম ওয়াজিব হবে। অর্থাৎ হারামের সীমার ভেতরে (মিনা বা মক্কায়) কোরবানির উপযুক্ত একটি ছাগল বা দুম্বা জবাই করে তার মাংস দরিদ্রদের মধ্যে বণ্টন করে দিতে হবে।

শরীরের বিভিন্ন স্থানে সুগন্ধি লাগালে যদি তা একত্র করলে বড় অঙ্গের সমপরিমাণ হবে বলে মনে হয়, তাহলেও দম ওয়াজিব হবে।

ইহরাম অবস্থায় কেউ যদি কাপড়ে সুগন্ধি লাগায় বা সুগন্ধি লাগানো কাপড় পরিধান করে, তাহলে সুগন্ধির পরিমাণ এক বর্গবিঘত বা তার বেশি হলে এবং পূর্ণ এক রাত বা পূর্ণ এক দিন পরিধান করলে দম ওয়াজিব হবে। আর সুগন্ধির পরিমাণ তার চেয়ে কম হলে বা পূর্ণ এক রাত বা পূর্ণ এক দিনের কম সময় পরিধান করলে সদকা ওয়াজিব হবে। অর্থাৎ সর্বনিম্ন এক কেজি ৬৫০ গ্রাম গম বা এর সমমূল্য দান করে দিতে হবে।

ওএফএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow