ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে ওমানে বসবাসকারী বাংলাদেশিদের ওমানি কর্তৃপক্ষ এবং মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জারি নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। রোববার (১ মার্চ) মাসকাটের বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে: • +968 91980621• +968 91997852 জেপিআই/ইএ

ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

উপসাগরীয় এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে ওমানে বসবাসকারী বাংলাদেশিদের ওমানি কর্তৃপক্ষ এবং মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জারি নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

রোববার (১ মার্চ) মাসকাটের বাংলাদেশ দূতাবাস এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সতর্কতা অবলম্বন করার এবং ওমানি কর্তৃপক্ষ এবং মাসকাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের জারি করা সব সুরক্ষা নির্দেশাবলী এবং পরামর্শ কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরসমূহে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে:

• +968 91980621
• +968 91997852

জেপিআই/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow