ওমানে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিলো দূতাবাস

উপসাগরীয় এলাকায় উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জারি নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এ আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রী তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে, নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গুজব না ছড়াতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কেবল সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে। ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: +968 91980621, +968 91997852 জেপিআই/এমএএইচ/

ওমানে অবস্থানরত বাংলাদেশিদের যে বার্তা দিলো দূতাবাস

উপসাগরীয় এলাকায় উদ্ভূত আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য জারি নির্দেশাবলী এবং পরামর্শ অনুসরণ করার আহ্বান জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ এবং মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

সোমবার (২ মার্চ) এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের প্রতি এ আহ্বান জা‌নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হ‌য়, বিড়ম্বনা পরিহারে বিমানবন্দরে যাওয়ার আগে সব যাত্রী তাদের বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে ফ্লাইটের হালনাগাদ তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা সরঞ্জামের ছবি তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ওমানি কর্তৃপক্ষ। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গুজব না ছড়াতে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কেবল সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে।

ওমানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাসের নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো: +968 91980621, +968 91997852

জেপিআই/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow