ওমানে হওয়া আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। তিনি জানান, ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আরাঘচি বলেন, আলোচনা চলবে। তিনি আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের উদ্বেগ, স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারগুলোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, সবকিছু খুব ভালো পরিবেশে হয়েছে এবং অপর পক্ষের মতামতও শোনা হয়েছে। গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধের শেষ দিকে, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটিই প্রথম বৈঠক। তবে আলোচনাটি সরাসরি দুই পক্ষের মধ্যে হয়নি। হয়েছে মধ্যস্থতাকারী ওমান কর্তৃপক্ষের সঙ্গে। প্রাথমিকভাব

ওমানে হওয়া আলোচনাকে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ওমানে অনুষ্ঠিত হওয়া আলোচনা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা নিয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আরাঘচি বলেন, যদি আমরা এই ইতিবাচক পথে এগোতে পারি, তাহলে আমি বলতে পারি যে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার বিষয়ে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব।

তিনি জানান, ওমানের রাজধানীতে একাধিক বৈঠক পরোক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। আরাঘচি বলেন, আলোচনা চলবে।

তিনি আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গিগুলো একে অপরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যা খুবই গুরুত্বপূর্ণ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের উদ্বেগ, স্বার্থ এবং ইরানি জনগণের অধিকারগুলোর বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, সবকিছু খুব ভালো পরিবেশে হয়েছে এবং অপর পক্ষের মতামতও শোনা হয়েছে।

গত জুনে ইসরায়েল ও ইরান যুদ্ধের শেষ দিকে, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর এটিই প্রথম বৈঠক। তবে আলোচনাটি সরাসরি দুই পক্ষের মধ্যে হয়নি। হয়েছে মধ্যস্থতাকারী ওমান কর্তৃপক্ষের সঙ্গে।

প্রাথমিকভাবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কামনোর জন্য মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে শুরুতে ইস্তাম্বুলে এই বৈঠকটি আয়োজন করার পরিকল্পনা ছিল। তবে, ইরান শেষ মুহূর্তে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে রাখার অনুরোধ জানায়, যেখানে গত বছর আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow