ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

অন্তর্বর্তী সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিবৃতিতে সরকার পুনর্ব্যক্ত করেছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক নিয়ে সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি বলে দাবি করা হয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগকে সরকার ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সরকারের আহ্বান, সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখুক। বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বিক অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়। সরকার বিশ্বাস করে, দেশের সব নাগরিকের সম্মিলিত দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

ওসমান হাদি হত্যা তদন্তে রবিবার জাতিসংঘে চিঠি পাঠাবে সরকার

অন্তর্বর্তী সরকার শহীদ শরীফ ওসমান হাদির হত্যার তদন্তে জাতিসংঘের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

বিবৃতিতে সরকার পুনর্ব্যক্ত করেছে যে শহীদ ওসমান হাদির হত্যার বিচারে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক নিয়ে সরকার গভীরভাবে পর্যালোচনা করছে।

সরাসরি বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি বলে দাবি করা হয়েছে এবং তাদের ছত্রভঙ্গ করতে মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগকে সরকার ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।

আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সরকারের আহ্বান, সবাই ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখুক। বিবৃতিতে বলা হয়েছে, দেশের সার্বিক অগ্রগতি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে।

এ লক্ষ্য অর্জনে কোনো ধরনের বিচ্যুতি গ্রহণযোগ্য নয়। সরকার বিশ্বাস করে, দেশের সব নাগরিকের সম্মিলিত দায়িত্বশীল আচরণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য, মর্যাদাপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow