ওয়াটার থেরাপিতে লুকিয়ে মালাইকার সৌন্দর্যের রহস্য
ফিটনেস আর সৌন্দর্য ধরে রাখতে ভরসা করেন বিশেষ এক ‘ওয়াটার থেরাপি’তে-এমনটাই জানিয়েছেন মালাইকা আরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে চার ধরনের বিশেষ পানীয় পান করেন তিনি। তার বিশ্বাস, এই অভ্যাসই তার ছিপছিপে গড়ন ও তারুণ্যের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করছে। বয়স ৫০ পার হলেও মলাইকার ফিটনেস ও আকর্ষণীয় উপস্থিতি আজও অনেকের কাছে অনুকরণীয়। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়েও তিনি অত্যন্ত সচেতন। আর এই রুটিনের গুরুত্বপূর্ণ অংশই তার প্রতিদিনের ‘চার পানীয়’ অভ্যাস। রোগপ্রতিরোধে বিশেষ পানীয় করোনাকাল থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজর দেন তিনি। বাজারের তৈরি পানীয়ের বদলে ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন। আদা, কাঁচা হলুদ, পুদিনা পাতা, তুলসী পাতা ও ভেজানো চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করে তাতে পানি মিশিয়ে তৈরি করেন একটি পানীয়। স্বাদ বাড়াতে মাঝে মাঝে এতে মধুও যোগ করেন। আরও পড়ুন: প্রাকৃতিকভাবে চুল কালো রাখার ঘরোয়া টিপস ৫ মিনিটেই বদলে যাবে আপনার লুক গরমে ত্বক নষ্ট? মানুন সহজ ৮ নিয়ম হজম শক্তি বাড়ানোর পানীয় সুস্থ থাকতে হজমশক্তি ভালো রাখা জরুরি, এই বিশ্বাস থেক
ফিটনেস আর সৌন্দর্য ধরে রাখতে ভরসা করেন বিশেষ এক ‘ওয়াটার থেরাপি’তে-এমনটাই জানিয়েছেন মালাইকা আরোরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিয়ম করে চার ধরনের বিশেষ পানীয় পান করেন তিনি। তার বিশ্বাস, এই অভ্যাসই তার ছিপছিপে গড়ন ও তারুণ্যের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করছে।
বয়স ৫০ পার হলেও মলাইকার ফিটনেস ও আকর্ষণীয় উপস্থিতি আজও অনেকের কাছে অনুকরণীয়। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়েও তিনি অত্যন্ত সচেতন। আর এই রুটিনের গুরুত্বপূর্ণ অংশই তার প্রতিদিনের ‘চার পানীয়’ অভ্যাস।
রোগপ্রতিরোধে বিশেষ পানীয়
করোনাকাল থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বাড়তি নজর দেন তিনি। বাজারের তৈরি পানীয়ের বদলে ঘরোয়া উপাদানেই ভরসা রাখেন। আদা, কাঁচা হলুদ, পুদিনা পাতা, তুলসী পাতা ও ভেজানো চিয়া বীজ একসঙ্গে ব্লেন্ড করে তাতে পানি মিশিয়ে তৈরি করেন একটি পানীয়। স্বাদ বাড়াতে মাঝে মাঝে এতে মধুও যোগ করেন।
আরও পড়ুন:
- প্রাকৃতিকভাবে চুল কালো রাখার ঘরোয়া টিপস
- ৫ মিনিটেই বদলে যাবে আপনার লুক
- গরমে ত্বক নষ্ট? মানুন সহজ ৮ নিয়ম
হজম শক্তি বাড়ানোর পানীয়
সুস্থ থাকতে হজমশক্তি ভালো রাখা জরুরি, এই বিশ্বাস থেকেই আরেকটি পানীয় তৈরি করেন তিনি। জোয়ান, জিরে, মৌরি ও মেথি একসঙ্গে পানিতে সারা রাত ভিজিয়ে রেখে সকালে তা ফুটিয়ে নেন। এরপর ছেঁকে তাতে লেবুর রস মিশিয়ে পান করেন। এই পানীয় খালি পেটে সকালে কিংবা রাতের খাবারের পরেও নেওয়া যেতে পারে।
ত্বকের জেল্লা বাড়ানোর পানীয়
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে মলাইকা নিয়মিত অ্যালোভেরা জেল মিশ্রিত পানি পান করেন। কখনও এতে ভেজানো চিয়া বীজ বা তুলসী বীজও যোগ করেন। তার মতে, এই পানীয় ত্বকের স্বাভাবিক আভা বজায় রাখতে সহায়ক।
সবুজ শক্তির পানীয়
ওয়ার্কআউটের সময় শরীরকে সতেজ রাখতে শসা, সেলারি পাতা ও সবুজ আপেল দিয়ে তৈরি একটি ‘গ্রিন ড্রিংক’ পান করেন তিনি। এটি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি শক্তিও জোগায়।
এই চার পানীয়ই তার প্রতিদিনের রুটিনের অংশ, যা তার সুস্থতা ও সৌন্দর্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন মালাইকা আরোরা।
জেএস/
What's Your Reaction?
