ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে মডেল তাহসান, নেটদুনিয়ায় ব্যাপক সাড়া

ওয়ালটন লিফটের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি প্রকাশিত এ বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ‘ওয়ালটন লিফট ইনোভেশন ইন মোশন’ স্লোগানে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই দর্শকদের নজর কাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনটির ভিউ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লাইক, কমেন্ট ও শেয়ারেও দেখা গেছে ব্যাপক সাড়া। বিজ্ঞাপনটিতে আধুনিক প্রযুক্তিনির্ভর ওয়ালটন লিফটের বিভিন্ন বিশেষ ফিচার তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই ফেইস ডিটেকশন, হোলোগ্রাফিক টাচ প্যানেল, স্মার্ট ভয়েস কমান্ড ও অটোমেটিক রেসকিউ সিস্টেম। এ বিষয়ে তাহসান বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। দেশ-বিদেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। ওয়ালটনের কর্মকর্তারা জানান, ইউরোপিয়ান প্রযুক্তি অনুসরণে নির্মিত লিফটের মান, নিরাপত্তা ও আধুনিক ফিচার গ্রাহকদের আস্থা অর্জন করছে। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির সম্প্রসারণ ঘটছে।

ওয়ালটন লিফটের বিজ্ঞাপনে মডেল তাহসান, নেটদুনিয়ায় ব্যাপক সাড়া

ওয়ালটন লিফটের নতুন বিজ্ঞাপনে মডেল হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি প্রকাশিত এ বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

‘ওয়ালটন লিফট ইনোভেশন ইন মোশন’ স্লোগানে নির্মিত বিজ্ঞাপনটি প্রকাশের পর থেকেই দর্শকদের নজর কাড়ছে। ইতোমধ্যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপনটির ভিউ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। লাইক, কমেন্ট ও শেয়ারেও দেখা গেছে ব্যাপক সাড়া।

বিজ্ঞাপনটিতে আধুনিক প্রযুক্তিনির্ভর ওয়ালটন লিফটের বিভিন্ন বিশেষ ফিচার তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে এআই ফেইস ডিটেকশন, হোলোগ্রাফিক টাচ প্যানেল, স্মার্ট ভয়েস কমান্ড ও অটোমেটিক রেসকিউ সিস্টেম।

এ বিষয়ে তাহসান বলেন, দেশের ইলেকট্রনিক্স খাতে ওয়ালটন একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। দেশ-বিদেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে। এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত।

ওয়ালটনের কর্মকর্তারা জানান, ইউরোপিয়ান প্রযুক্তি অনুসরণে নির্মিত লিফটের মান, নিরাপত্তা ও আধুনিক ফিচার গ্রাহকদের আস্থা অর্জন করছে। স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ব্র্যান্ডটির সম্প্রসারণ ঘটছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow