কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি শিক্ষক পদে কওমি আলেমদের আবেদনের সুযোগ দেওয়ায় সরকারকে মোবারকবাদ জানিয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করীম আবরার এ মোবারকবাদ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি শিক্ষক পদে কওমি আলেমদের সুযোগ দিয়ে সরকার যে পরিপত্র জারি করেছে, এজন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাই।’ তিনি বলেন, ‘কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন কোনো করুণা নয়, এটি কওমি সন্তানদের অধিকার। আমরা আশা করি, সরকার ধর্মীয় শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে কওমি আলেমদের জন্য সুযোগ সৃষ্টি করবে। আল্লাহর রহমতে নিজেদের যোগ্যতায় আমাদের ছেলেরা আরও বেশি অবদান রাখবে, ইনশাআল্লাহ।’ এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আওতায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি পদের কাম্য শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়। পরিপত্

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি শিক্ষক পদে কওমি আলেমদের আবেদনের সুযোগ দেওয়ায় সরকারকে মোবারকবাদ জানিয়েছে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ।

মঙ্গলবার (২৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি রেজাউল করীম আবরার এ মোবারকবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি শিক্ষক পদে কওমি আলেমদের সুযোগ দিয়ে সরকার যে পরিপত্র জারি করেছে, এজন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাই।’

তিনি বলেন, ‘কওমি সনদের স্বীকৃতির বাস্তবায়ন কোনো করুণা নয়, এটি কওমি সন্তানদের অধিকার। আমরা আশা করি, সরকার ধর্মীয় শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সব ক্ষেত্রে কওমি আলেমদের জন্য সুযোগ সৃষ্টি করবে। আল্লাহর রহমতে নিজেদের যোগ্যতায় আমাদের ছেলেরা আরও বেশি অবদান রাখবে, ইনশাআল্লাহ।’

এর আগে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালার আওতায় সহকারী মৌলভী (ক্বারি) ও ইবতেদায়ি ক্বারি পদের কাম্য শিক্ষাগত যোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়।

পরিপত্র অনুযায়ী, আল-হাইআতুল উলয়া লিল-জামি'আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীরা এসব পদে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীর সংশ্লিষ্ট কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ইলমে কিরাত বা হিফজুল কোরআনের সনদ থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow