কওমি মাদ্রাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে : ইসলামী আন্দোলন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে পরিকল্পিত ও সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা। মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজি আব্দুল আউয়াল মজুমদার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, কওমি মাদ্রাসাগুলো সহিহ ইসলামের ধারক ও বাহক। এ দেশের ধর্মীয় শিক্ষা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় কওমি মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। কিন্তু কওমি শিক্ষাব্যবস্থার চিরশত্রুরা পরিকল্পিতভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে প্রকৃত দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে। বিবৃতিতে আরও বলা হয়, যতদিন কওমি মাদ্রাসা টিকে থাকবে, ততদিন সহিহ দীন ও ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা সম্ভব হবে না। এ কারণে একটি মহল কওমি মাদ্রাসার ভিত্তি দুর্বল করতে নানা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে।  বিশেষ করে ‘কওমি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না কিংবা কওমি আলেমরা কিছু জানেন না’—এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।  নেতৃদ্বয়

কওমি মাদ্রাসার বিরুদ্ধে সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চলছে : ইসলামী আন্দোলন

কওমি মাদ্রাসার বিরুদ্ধে পরিকল্পিত ও সিন্ডিকেটভিত্তিক অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ অভিযোগ করেন দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি হাজি আব্দুল আউয়াল মজুমদার স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, কওমি মাদ্রাসাগুলো সহিহ ইসলামের ধারক ও বাহক। এ দেশের ধর্মীয় শিক্ষা ও ইসলামি মূল্যবোধ রক্ষায় কওমি মাদ্রাসার ঐতিহাসিক ভূমিকা রয়েছে। কিন্তু কওমি শিক্ষাব্যবস্থার চিরশত্রুরা পরিকল্পিতভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে প্রকৃত দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছে।

বিবৃতিতে আরও বলা হয়, যতদিন কওমি মাদ্রাসা টিকে থাকবে, ততদিন সহিহ দীন ও ইসলামকে বিকৃতভাবে ব্যবহার করা সম্ভব হবে না। এ কারণে একটি মহল কওমি মাদ্রাসার ভিত্তি দুর্বল করতে নানা বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে। 

বিশেষ করে ‘কওমি মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদায় হবে না কিংবা কওমি আলেমরা কিছু জানেন না’—এ ধরনের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। 

নেতৃদ্বয় দাবি করেন, এ কাজে কিছু পোষ্য দালালদের ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।

বিবৃতিতে দেশের সচেতন ইসলামপ্রিয় জনতাকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, কওমি মাদ্রাসা ও ইসলামি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর জবাব দিতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow