ককরোচ জনতা পার্টির প্রধানের অ্যাকাউন্ট হ্যাক, পরিবারকে হুমকি

ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) উদ্যোক্তাকে দমনপীড়নের অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, লাখ লাখ অনুসারী যুক্ত হওয়ার পর তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম সিজেপির অ্যাকাউন্টটি কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী পেয়েছে। বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা ইস্যু তুলে ধরায় তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন দেখা গেছে এ প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে লিখেছেন, ‘সরকার আমাদের আইকনিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ভারতে এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে এবং আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।’ রয়টার্স জানিয়েছে, সরকারের বিরুদ্ধে অভিজিতের আনা এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সরকারও এখন পর্যন্ত ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি। ভারতের স্বরাষ্ট্র ও তথ্যপ্রযু

ককরোচ জনতা পার্টির প্রধানের অ্যাকাউন্ট হ্যাক, পরিবারকে হুমকি
ভারতের ভাইরাল ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) উদ্যোক্তাকে দমনপীড়নের অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা অভিযোগ করেছেন, লাখ লাখ অনুসারী যুক্ত হওয়ার পর তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে। সোমবার (২৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম সিজেপির অ্যাকাউন্টটি কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে ২ কোটি ২০ লাখের বেশি অনুসারী পেয়েছে। বেকারত্ব, পরীক্ষার প্রশ্নফাঁসসহ নানা ইস্যু তুলে ধরায় তরুণদের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিফলন দেখা গেছে এ প্ল্যাটফর্মে। প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এক্সে লিখেছেন, ‘সরকার আমাদের আইকনিক ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। ভারতে এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে এবং আমার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে।’ রয়টার্স জানিয়েছে, সরকারের বিরুদ্ধে অভিজিতের আনা এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সরকারও এখন পর্যন্ত ওয়েবসাইট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি। ভারতের স্বরাষ্ট্র ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow