কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, সেলাই মেশিনসহ বিভিন্ন ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে ৩৪ বিজিবি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামবাসীর মাছে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম। বিজিবি জানায়, বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্ত এলাকায় বসবাসরত ২৭৯ জন অসহায়, গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পেইনে। এসময় অসহায়, গরীব ও দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং মাদরাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, অনেক সময় ব্যস্ততা বা নানা কারণে রোগীরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না, যা সুস্থতার পথে বড় বাধা। তাই সুস্থ থাকতে হলে চিকি

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের বাইশফাঁড়ি বিওপি’র সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা, সেলাই মেশিনসহ বিভিন্ন ধর্মীয়-শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দিয়েছে ৩৪ বিজিবি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামবাসীর মাছে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খায়রুল আলম।

বিজিবি জানায়, বাইশফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমান্ত এলাকায় বসবাসরত ২৭৯ জন অসহায়, গরীব ও দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পেইনে। এসময় অসহায়, গরীব ও দুঃস্থদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন, স্থানীয় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান এবং মাদরাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক বলেন, অনেক সময় ব্যস্ততা বা নানা কারণে রোগীরা চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করেন না, যা সুস্থতার পথে বড় বাধা। তাই সুস্থ থাকতে হলে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সীমান্তের সাধারণ মানুষ সুস্থ ও ভালো না থাকলে বিজিবির পক্ষে দায়িত্ব পালন আরও কঠিন হয়ে পড়ে। সীমান্তের মানুষের সহযোগিতা ছাড়া চোরাচালান ও অপরাধ দমন কার্যক্রম সফলভাবে পরিচালনা অসম্ভব।

বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার বলেন, সীমান্ত এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভোজ্য তেল, সারসহ কৃষিপণ্য পাচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে জানাতে অনুরোধ করেন তিনি।

সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow