কক্সবাজারে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে কালভার্ট তৈরির কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটি নির্মাণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-মো. ইলিয়াছ ও রাকিব। তারা দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লাকি এন্টারপ্রাইজ’-এর ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দরিয়ানগর এলাকায় অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে কালভার্টের বেইজ (ভিত্তি) কাটার সময় হঠাৎ ওপর থেকে বিশাল মাটির স্তূপ ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা দ্রুত মাটি সরিয়ে তিনজনকে উ
কক্সবাজারে কালভার্ট তৈরির কাজ করতে গিয়ে মাটিচাপায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটি নির্মাণে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মো. ইলিয়াছ ও রাকিব। তারা দুজনই চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লাকি এন্টারপ্রাইজ’-এর ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, বৃহস্পতিবার সকাল থেকে দরিয়ানগর এলাকায় অবস্থিত চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার কালভার্টটিতে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। দুপুর সাড়ে ১২টার দিকে কালভার্টের বেইজ (ভিত্তি) কাটার সময় হঠাৎ ওপর থেকে বিশাল মাটির স্তূপ ধসে পড়ে।
এ সময় তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। ঘটনাস্থলে থাকা অন্যান্য শ্রমিকেরা দ্রুত মাটি সরিয়ে তিনজনকে উদ্ধার করেন। তাদের গুরুতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অন্য শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কালভার্ট নির্মাণের কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ মাটিচাপায় দুজনের মৃত্যু হয়।
খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুই শ্রমিকের মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সায়ীদ আলমগীর/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?