কখনও কখনও কষ্ট পেতেই হয়, নিজেকে পরীক্ষা করতেই হয়: মার্টিনেজ

আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মিসর। এই ম্যাচে আর্জেন্টিনাকে জয় বেতে নাকের পানি চোখের পানি এক করতে হয়েছে। ঐতিহাসিক এক ম্যাচ শেষ করলেও কেপ ভার্দে ৯০ মিনিটের মধ্যে স্পেন, উরুগুয়ে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা—এই তিন বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছেই অপরাজিত ছিল। এই ম্যাচে লিওনেল মেসি এক গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সমানভাবে উজ্জ্বল ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি রক্ষণে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রেখে আর্জেন্টিনাকে কঠিন ম্যাচ জিততে সাহায্য করেন। ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড-এর এই সেন্টার-ব্যাক বলেন, \'এই দলের সবচেয়ে বড় শক্তি হলো মানসিক দৃঢ়তা। আমরা কখনও হাল ছাড়ি না, কখনও আত্মসমর্পণ করি না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। নকআউট ম্যাচগুলো এমনই হয়।\' তিনি আরও স্মরণ করিয়ে দেন, \'কখনও আত্মতুষ্টিতে ভোগা যাবে না।\' প্রতিপক্ষ কেপ ভার্দের প্রশংসা করে লিসান্দ্রো বলেন, \'আমি তাদের অভিনন্দন জানিয়েছি। তারা অসাধারণ একটি ম্যাচ খেলেছে।\' এরপর তিন

কখনও কখনও কষ্ট পেতেই হয়, নিজেকে পরীক্ষা করতেই হয়: মার্টিনেজ

আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে কেপ ভার্দেকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে মিসর। এই ম্যাচে আর্জেন্টিনাকে জয় বেতে নাকের পানি চোখের পানি এক করতে হয়েছে।

ঐতিহাসিক এক ম্যাচ শেষ করলেও কেপ ভার্দে ৯০ মিনিটের মধ্যে স্পেন, উরুগুয়ে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা—এই তিন বিশ্বচ্যাম্পিয়ন দলের কাছেই অপরাজিত ছিল।

এই ম্যাচে লিওনেল মেসি এক গোল করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে সমানভাবে উজ্জ্বল ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি রক্ষণে দৃঢ়তার পাশাপাশি আক্রমণেও অবদান রেখে আর্জেন্টিনাকে কঠিন ম্যাচ জিততে সাহায্য করেন।

ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড-এর এই সেন্টার-ব্যাক বলেন, 'এই দলের সবচেয়ে বড় শক্তি হলো মানসিক দৃঢ়তা। আমরা কখনও হাল ছাড়ি না, কখনও আত্মসমর্পণ করি না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছি। নকআউট ম্যাচগুলো এমনই হয়।'

তিনি আরও স্মরণ করিয়ে দেন, 'কখনও আত্মতুষ্টিতে ভোগা যাবে না।' প্রতিপক্ষ কেপ ভার্দের প্রশংসা করে লিসান্দ্রো বলেন, 'আমি তাদের অভিনন্দন জানিয়েছি। তারা অসাধারণ একটি ম্যাচ খেলেছে।'

এরপর তিনি যোগ করেন, 'আমরাই জয়ের যোগ্য ছিলাম এবং এই জয়ে আমি খুবই আনন্দিত। এই দল কখনও হাল ছাড়ে না। আমাদের ড্রেসিংরুমে অসাধারণ এক ইতিবাচক পরিবেশ রয়েছে, আর সেটাই পার্থক্য গড়ে দেয়। আমরা সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত।'

কাগজে-কলমে তুলনামূলক সহজ মনে হলেও কেপ ভার্দের বিপক্ষে জিততে আর্জেন্টিনাকে কঠিন লড়াই করতে হয়েছে। এ প্রসঙ্গে লিসান্দ্রো বলেন, 'এমনটা হওয়াই স্বাভাবিক। কখনও কখনও কষ্ট পেতে হয়, নিজেকে পরীক্ষা করতে হয়। আজ আমরা সেটাই করেছি এবং যতটা সম্ভব ভালোভাবেই করেছি।'

নিজের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, 'আমার একমাত্র লক্ষ্য ছিল গোল না খাওয়া। তাই ক্লিন শিট রাখতে না পারায় কিছুটা হতাশ হয়েই মাঠ ছেড়েছি।'

আরআর/এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow