কটাক্ষের শিকার কারিনা কাপুর

বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর খান— নামটাই যেন বিতর্ক আর গ্ল্যামারের সমার্থক। কাপুর খানদানের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ— এই দ্বৈত পরিচয় কি তাকে অন্যদের চেয়ে আলাদা এক বৃত্তে দাঁড় করিয়ে দেয়? কারও চোখে তিনি আত্মসচেতন ও আত্মমর্যাদাশীল, আবার কারও কাছে সেই আত্মবিশ্বাসই অহংকারের নাম। ঠিক এমন সময়, গ্যালারিতে ঘটে যাওয়া এক সামান্য ঘটনাই যেন আগুনে ঘি ঢেলে দিল, যা পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল)। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল দুই সন্তান তৈমুর ও জেহ্‌। গ্যালারিতে যখন সাইফ-করিনা খোশমেজাজে খেলা উপভোগ করছিলেন, তখনই সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ।  সঙ্গে ছিলেন তার মা ও স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে বিপত্তি বাধে করিনাকে নিয়ে।  অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপে

কটাক্ষের শিকার কারিনা কাপুর
বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর খান— নামটাই যেন বিতর্ক আর গ্ল্যামারের সমার্থক। কাপুর খানদানের উত্তরাধিকার আর নবাব পরিবারের বধূ— এই দ্বৈত পরিচয় কি তাকে অন্যদের চেয়ে আলাদা এক বৃত্তে দাঁড় করিয়ে দেয়? কারও চোখে তিনি আত্মসচেতন ও আত্মমর্যাদাশীল, আবার কারও কাছে সেই আত্মবিশ্বাসই অহংকারের নাম। ঠিক এমন সময়, গ্যালারিতে ঘটে যাওয়া এক সামান্য ঘটনাই যেন আগুনে ঘি ঢেলে দিল, যা পুরনো বিতর্ককে নতুন করে উসকে দিল। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি আইপিএল নয়, বরং ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল)। সেখানে নিজের দল ‘কলকাতা টাইগার্স’-এর হয়ে গলা ফাটাতে হাজির ছিলেন সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। সঙ্গে ছিল দুই সন্তান তৈমুর ও জেহ্‌। গ্যালারিতে যখন সাইফ-করিনা খোশমেজাজে খেলা উপভোগ করছিলেন, তখনই সেখানে উপস্থিত হন ‘বিগ বস ১৩’ খ্যাত অভিনেত্রী আরতি সিংহ।  সঙ্গে ছিলেন তার মা ও স্বামী দীপক চৌহান। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সাইফকে সামনে পেয়ে আরতি ও তার মা ছবি তোলার জন্য বেশ উৎসাহী হয়ে পড়েন। তবে বিপত্তি বাধে করিনাকে নিয়ে।  অভিযোগ উঠেছে, আরতি ও তার পরিবার কারিনার উপস্থিতি প্রায় উপেক্ষা করেই সাইফের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। বিষয়টি মোটেও সহজভাবে নেননি ‘বেবো’। ভিডিওতে দেখা যায়, আরতির দিকে বেশ কড়া ও বাঁকা নজরে তাকাচ্ছেন তিনি। পরিস্থিতি আঁচ করতে পেরে সাইফ দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।  তিনি নিজেই কারিনাকে ডেকে নেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে পোজ দেন। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়ালেও মাঝেমধ্যেই আরতির দিকে করিনার সেই ‘তীক্ষ্ণ নজর’ নেটিজেনদের চোখ এড়ায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে। করিনাবিরোধীরা মন্তব্য করতে ছাড়ছেন না। কেউ লিখেছেন, ‘ওর অ্যাটিটিউড সবসময়ই এমন মাত্রাছাড়া।’ আবার কেউ বলছেন, ‘নিজেকে অনেক বড় কিছু ভাবেন তিনি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow