কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর খালেক সরকার রাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর খালেক সরকার রাজু জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর খালেক সরকার রাজুকে (৫৫) গ্রেপ্তার করেছে কটিয়াদী মডেল থানা পুলিশ।
বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী বাসস্ট্যান্ডসংলগ্ন পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুর খালেক সরকার রাজু জালালপুর ইউনিয়নের উত্তর চরপুক্ষিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
What's Your Reaction?