‘কঠোর পদক্ষেপে’র পক্ষে মিশর-তুরস্ক, ইসরায়েলে যাচ্ছেন কুশনার

গাজা উপত্যকার চলমান মানবিক সংকট মোকাবিলায় ‘আরও গুরুতর পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে একমত হয়েছে তুরস্ক এবং মিশর। এর পাশাপাশি ইসরায়েলি নেতৃত্বের তীব্র সমালোচনা করা হয়েছে। গাজা শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্যা নয়; এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিশর সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে দেখা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ওই বৈঠক শেষে ফিদান এসব তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। মিশরের উপকূলীয় শহর আল-আলামেইনে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, গাজার চলমান মানবিক বিপর্যয় এবং এর দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাব্য পথ নিয়ে দুই দেশ বিস্তারিত আলোচনা করেছেন। গাজা নিয়ে আরও গুরুতর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা মিশরের সঙ্গে একমত হয়েছি। এদিকে, নেতানিয়াহুর প্রত্যাখ্যান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আলোচনার উদ্দেশ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহের এ সফরে তার সঙ্গে থাকবেন ব

‘কঠোর পদক্ষেপে’র পক্ষে মিশর-তুরস্ক, ইসরায়েলে যাচ্ছেন কুশনার

গাজা উপত্যকার চলমান মানবিক সংকট মোকাবিলায় ‘আরও গুরুতর পদক্ষেপ’ নেওয়ার বিষয়ে একমত হয়েছে তুরস্ক এবং মিশর। এর পাশাপাশি ইসরায়েলি নেতৃত্বের তীব্র সমালোচনা করা হয়েছে। গাজা শুধু মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্যা নয়; এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিশর সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে দেখা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ওই বৈঠক শেষে ফিদান এসব তথ্য জানিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

হাকান ফিদান ও পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি

মিশরের উপকূলীয় শহর আল-আলামেইনে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান বলেন, গাজার চলমান মানবিক বিপর্যয় এবং এর দীর্ঘমেয়াদি সমাধানের সম্ভাব্য পথ নিয়ে দুই দেশ বিস্তারিত আলোচনা করেছেন। গাজা নিয়ে আরও গুরুতর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা মিশরের সঙ্গে একমত হয়েছি।

এদিকে, নেতানিয়াহুর প্রত্যাখ্যান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নে আলোচনার উদ্দেশ্যে ইসরায়েল সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। চলতি সপ্তাহের এ সফরে তার সঙ্গে থাকবেন বোর্ড অব পিস-এর জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ।

পরিকল্পনার সঙ্গে পরিচিত পাঁচটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস সংবাদমাধ্যমটি জানিয়েছে, জানুয়ারির পর এই সফর হবে কুশনারের প্রথম ইসরায়েল সফর।

এই সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন কুশনার ও ম্লাদেনভ। আগামী কয়েক মাসে মার্কিন পরিকল্পনার পরবর্তী ধাপগুলো কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে সমঝোতায় পৌঁছাতেই তারা বৈঠক করবেন বলে জানা গেছে।

তবে, গত রোববার বোর্ড অব পিস এবং ১৫ দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেন, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর আর কোনো প্রত্যাহারের আগে হামাসকে নিরস্ত্র করতে হবে।

অন্যদিকে, মিশর সফরে ইসরায়েলি নেতৃত্বের তীব্র সমালোচনা করে হাকান ফিদান অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকার এমন নীতি ক্রমাগত জোরদার করছে যা মানবিক মর্যাদা লঙ্ঘন করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে উসকে দিচ্ছে।

ফিদান সতর্ক করে বলেন, এই বিষয়টি এখন আর শুধু গাজা, মধ্যপ্রাচ্য বা এই অঞ্চলের সমস্যা নয়; এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। এর পেছনে রয়েছে নেতানিয়াহু ও তার দলের উসকানিমূলক নীতি, যা মানবিক মর্যাদাকে পদদলিত করছে।

তিনি জানান, আলোচনায় আঞ্চলিক দেশগুলো কীভাবে বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে যৌথভাবে পদক্ষেপ নিতে পারে, সে বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।

ফিদান আরও বলেন, গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানো, ফিলিস্তিনিদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বন্ধ করা এবং গাজা শান্তি পরিকল্পনার শর্তগুলো বাস্তবায়ন নিশ্চিত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন ফিদান ও মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী।

কূটনৈতিক প্রচেষ্টা ও যুদ্ধবিরতির বিভিন্ন উদ্যোগ চলমান থাকলেও, ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা, গোলাবর্ষণ ও গুলিবর্ষণ অব্যাহত রেখেছে। এর ফলে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মধ্যে নিহত ও আহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

গত ৩১ জুলাই বোর্ড অব পিস প্রকাশিত রোডম্যাপে রোডম্যাপে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহার একই সময়ে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

রোডম্যাপে আরও রয়েছে-গাজার প্রশাসনিক দায়িত্ব একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তর, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্রগুলো জাতীয় কমিটির কর্তৃত্বে রাখা। এসব পদক্ষেপের পাশাপাশি ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও গাজা পুনর্গঠন এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১২৬০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৪ হাজার ১৫৪ জন আহত হয়েছেন। একই সময়ে ধ্বংসস্তূপ ও অন্যান্য স্থান থেকে ৮০৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ৭৩ হাজার ৩৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজার ২৬৬ জন আহত হয়েছেন।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow