কনোলির সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন

কুপার কনোলি ভোগাচ্ছেন বেশ। সেঞ্চুরি করেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ব্যাটার। তবে ২০২২ রানে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট তুলে নিয়ে ফের জয়ের আশা জাগিয়েছেন শেখ মেহেদী। ক্যামেরন গ্রিন তার ফিরতি ক্যাচ হয়ে ফেরেন ২৭ রান করে। এই প্রতবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২০৩ রান। কনোলি ১১৩ রানে অপরাজিত আছেন। জিততে হলে ৭৮ বলে ৭২ রান দরকার অস্ট্রেলিয়ার। বাংলাদেশের দরকার ৫ উইকেট। টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের। এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম। সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি। এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্য

কনোলির সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেটের পতন

কুপার কনোলি ভোগাচ্ছেন বেশ। সেঞ্চুরি করেও দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই ব্যাটার। তবে ২০২২ রানে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট তুলে নিয়ে ফের জয়ের আশা জাগিয়েছেন শেখ মেহেদী। ক্যামেরন গ্রিন তার ফিরতি ক্যাচ হয়ে ফেরেন ২৭ রান করে।

এই প্রতবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৫ উইকেটে ২০৩ রান। কনোলি ১১৩ রানে অপরাজিত আছেন। জিততে হলে ৭৮ বলে ৭২ রান দরকার অস্ট্রেলিয়ার। বাংলাদেশের দরকার ৫ উইকেট।

টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। ফলে আজ হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই তাদের।

এমন ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৭৫ রান তাড়া করতে নেমে শুরুতেই আক্রমণ শুরু করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার। তবে পঞ্চম ওভারে আক্রমণে এসে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়েছেন নাহিদ রানার বদলে একাদশে ফেরা শরিফুল ইসলাম।

সিরিজের প্রথম দুই ম্যাচেই প্রথম ওভারে উইকেট পেয়েছিল বাংলাদেশ। আজ প্রথম ৪ ওভারেই ৪০ রান তুলে ফেলে অজিরা। এরপর পঞ্চম ওভারে এসে প্রথমে অজি অধিনায়ক জস ইংলিস ও পরে ম্যাট রেনশকে ফিরিয়ে দেন শরিফুল। ১২ বলে ২১ রান করেন ইংলিস। আর রেনশ রানের খাতাই খুলতে পারেননি।

এরপর তাসকিন আহমেদ তুলে নেন অ্যালেক্স ক্যারেকে। সৌম্য সরকারকে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন ক্যারে। এরপর জুটি গড়ে ফেলেছিলেন কনোলি। সেই জুটি ভাঙেন শরিফুল।

এই উইকেটে অবশ্য বদলি উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের অবদানও কম নয়। বাজপাখির মতো ঝাঁপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন তিনি। ভাঙে অস্ট্রেলিয়ার ৬৪ রানের জুটি। মার্নাস লাবুশেন সাজঘরে ফেরেন ২৯ রান করে। ১৩৪ রানে চতুর্থ উইকেটের পতন হয় অস্ট্রেলিয়া।

এর আগে তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৭৪ রান করেছে বাংলাদেশ। সর্বোচ্চ ৮৩ রান করেন তাওহীদ হৃদয়। এছাড়া লিটন ৫৮ ও মোসাদ্দেক করেন ৫৫ রান।

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow