কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপ দল

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য এরইমধ্যে ব্রাজিল ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি। বিশ্বকাপ সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে যাবে দলটি। এর আগে ৩০ মে চূড়ান্ত স্কোয়াড জমা দেবে আর্জেন্টিনা।  জানা যায়, চূড়ান্ত ২৬ জনের বাইরে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রাখতে চান স্কালোনি। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি খেলোয়াড় রাখার চিন্তা রয়েছে তার। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মে

কবে ঘোষণা হবে আর্জেন্টিনার বিশ্বকাপ দল
২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য এরইমধ্যে ব্রাজিল ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। তবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখনো ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেনি। বিশ্বকাপ সামনে রেখে আলাদা পরিকল্পনা সাজিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। চূড়ান্ত দল ঘোষণার আগে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান তিনি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ সপ্তাহে বুয়েনস এইরেসের এজেইজায় অনুশীলন শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের জন্য যুক্তরাষ্ট্রে যাবে দলটি। এর আগে ৩০ মে চূড়ান্ত স্কোয়াড জমা দেবে আর্জেন্টিনা।  জানা যায়, চূড়ান্ত ২৬ জনের বাইরে অতিরিক্ত কয়েকজন ফুটবলারকে প্রস্তুত রাখতে চান স্কালোনি। বিশেষ করে উইঙ্গার পজিশনে বাড়তি খেলোয়াড় রাখার চিন্তা রয়েছে তার। সম্ভাব্য চমক হিসেবে আলোচনায় আছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মাতিয়াস সুলে। বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল মেসিরা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow