কম বেতন নিতে চেয়েও কেন ইতালির কোচ হলেন না গার্দিওলা, অবশেষে মিলল উত্তর

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পেপ গার্দিওলা। এমনকি দায়িত্ব নেওয়ার বিষয়ে এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে, সম্ভাব্য একাদশও কাগজে লিখতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘদিনের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনের কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন এই কিংবদন্তি স্প্যানিশ কোচ। ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন সদ্য সাবেক কারিগরি পরিচালক পাওলো মালদিনি। মালদিনির ভাষায়, গার্দিওলা প্রস্তাবটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন। বার্সেলোনায় গার্দিওলার সঙ্গে দেখা করতে গিয়ে ইতালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল দীর্ঘ সময় আলোচনাও করেছিল। ‘আমরা বার্সেলোনায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি এবং সারা দিন কথা বলেছি। তিনি খুবই আগ্রহী ছিলেন। রাজি হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। এমনকি কাগজে সম্ভাব্য একাদশ লিখতেও শুরু করেছিলেন’—কোরিয়েরে দেল্লা সেরাকে বলেছেন মালদিনি। বেতন নিয়ে সমস্যা ছিল না গার্দিওলা কেন ইতালির দায়িত্ব নিলেন না, তা নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে তার আর্থিক চাহিদা নিয়ে খবর প্রকাশিত হয়েছ

কম বেতন নিতে চেয়েও কেন ইতালির কোচ হলেন না গার্দিওলা, অবশেষে মিলল উত্তর

ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন পেপ গার্দিওলা। এমনকি দায়িত্ব নেওয়ার বিষয়ে এতটাই আগ্রহী হয়ে উঠেছিলেন যে, সম্ভাব্য একাদশও কাগজে লিখতে শুরু করেছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘদিনের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনের কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দেন এই কিংবদন্তি স্প্যানিশ কোচ।

ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশন সদ্য সাবেক কারিগরি পরিচালক পাওলো মালদিনি। মালদিনির ভাষায়, গার্দিওলা প্রস্তাবটি নিয়ে খুবই আগ্রহী ছিলেন। বার্সেলোনায় গার্দিওলার সঙ্গে দেখা করতে গিয়ে ইতালি ফুটবল ফেডারেশনের প্রতিনিধিদল দীর্ঘ সময় আলোচনাও করেছিল।


‘আমরা বার্সেলোনায় তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবার খেয়েছি এবং সারা দিন কথা বলেছি। তিনি খুবই আগ্রহী ছিলেন। রাজি হওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। এমনকি কাগজে সম্ভাব্য একাদশ লিখতেও শুরু করেছিলেন’—কোরিয়েরে দেল্লা সেরাকে বলেছেন মালদিনি।
বেতন নিয়ে সমস্যা ছিল না

গার্দিওলা কেন ইতালির দায়িত্ব নিলেন না, তা নিয়ে নানা ধরনের আলোচনা হয়েছে। বিশেষ করে তার আর্থিক চাহিদা নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। 
তবে মালদিনি পরিষ্কার করে বলেছেন, বেতনের কারণে এই আলোচনা ভেস্তে যায়নি, ‘অর্থ, যে ২ কোটি ইউরোর কথা বলা হয়েছিল, সেটা কখনোই সমস্যা ছিল না। পেপ আমাদের খুব পরিষ্কারভাবে বলেছিলেন, আগের জাতীয় দলের কোচ যত বেতন পেতেন, তার চেয়ে ১ ইউরো কম দিলেও তার চলবে।’

ক্লান্তিই শেষ পর্যন্ত বাধা

গার্দিওলার না বলার আসল কারণ ছিল ক্লান্তি। ম্যানচেস্টার সিটিতে এক দশক দায়িত্ব পালনের পর তিনি নিজেকে আরেকটি বড় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত মনে করেননি।

মালদিনি বলেছেন, ‘গার্দিওলা ক্লান্তির কারণে ‘না’ বলেছেন। তিনি ইংল্যান্ডে ১০ বছর খুব ব্যস্ত সময় পার করে এসেছেন। তার পিঠে অস্ত্রোপচার হয়েছে। আপাতত তিনি বিশ্রাম নিতে চান।’

গার্দিওলার কাছে ইতালি দলের দায়িত্ব নেওয়ার বিষয়টি যে নিছক একটি চাকরির প্রস্তাব ছিল না, সেটিও মালদিনির কথায় স্পষ্ট। ইতালির জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছিলেন তারা, ‘এটি খুব সিরিয়াস একটি আলোচনা ছিল। আমরা অনূর্ধ্ব-১৭ দল থেকে শুরু করে ওপরের সব দলের খেলোয়াড়দের নিয়ে বিশ্লেষণ করেছিলাম।’

ইতালিকে নতুন করে গড়ার পরিকল্পনা

ইতালির ফুটবলকে নতুন করে গড়ে তোলার একটি বড় পরিকল্পনা ছিল মালদিনি ও তার সহযোগীদের। সাম্প্রতিক বছরগুলোতে বড় মঞ্চে ইতালির ব্যর্থতার পর জাতীয় দলকে নতুন পথে নেওয়ার লক্ষ্য ছিল তাদের।

বিশ্বকাপে টানা তিনবার জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে ইতালি। এমন পরিস্থিতিতে গার্দিওলার মতো বিশ্বসেরা একজন কোচকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাকে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবেই দেখা হয়েছিল।

এর আগে ইতালি কার্লো আনচেলত্তিকেও কোচ করার চেষ্টা করেছিল। কিন্তু আনচেলত্তি ব্রাজিলের দায়িত্বেই থাকতে চাওয়ায় সেই সম্ভাবনা আর এগোয়নি। এরপর গার্দিওলাকেই বড় লক্ষ্য হিসেবে সামনে আনা হয়। 
মালদিনির মতে, আক্রমণাত্মক ও কৌশলগত ফুটবল খেলানোর দিক থেকে গার্দিওলাই ছিলেন সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

শেষ পর্যন্ত গার্দিওলা বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় ইতালিকে অন্য পথে হাঁটতে হয়। এরপর ইতালির ফুটবল ফেডারেশনের সভাপতি জিওভান্নি মালাগো রবার্তো মানচিনিকে জাতীয় দলের দায়িত্বে ফেরানোর সিদ্ধান্ত নেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow