কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়া সেন্টার মিনি
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের ডেস্কটপ বাজারে নতুন সংযোজন এনেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের বাজারে সরবরাহ শুরু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর আইডিয়া সেন্টার মিনি ডেস্কটপ (মডেল: 91B20033HA)। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি প্রফেশনাল ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। আইডিয়া সেন্টার মিনি একটি ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার, যা আধুনিক অফিস ও বাসাবাড়ির সীমিত জায়গায় ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই৫-২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং এবং ডেটা প্রসেসিং কাজে কার্যকর পারফরম্যান্স প্রদান করে। ডেস্কটপটিতে রয়েছে- ৮ জিবি ডিডিআর৫ র্যাম, যা সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। পাশাপাশি এতে ৫১২ জিবি পিসিআইই জেন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে, বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে অতিরিক্ত স্টোরেজ সংযোজনের সুবিধা রয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রেও আইডিয়া সেন্টার মিনি আধুনিক সব সুবিধা প্রদান করছে। এত
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের ডেস্কটপ বাজারে নতুন সংযোজন এনেছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের বাজারে সরবরাহ শুরু করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর আইডিয়া সেন্টার মিনি ডেস্কটপ (মডেল: 91B20033HA)। আধুনিক ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি প্রফেশনাল ব্যবহারকারীদের লক্ষ্য করে বাজারে আনা হয়েছে।
আইডিয়া সেন্টার মিনি একটি ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার, যা আধুনিক অফিস ও বাসাবাড়ির সীমিত জায়গায় ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর আই৫-২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৮ গিগাহার্টজ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং এবং ডেটা প্রসেসিং কাজে কার্যকর পারফরম্যান্স প্রদান করে।
ডেস্কটপটিতে রয়েছে- ৮ জিবি ডিডিআর৫ র্যাম, যা সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। পাশাপাশি এতে ৫১২ জিবি পিসিআইই জেন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে, বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে অতিরিক্ত স্টোরেজ সংযোজনের সুবিধা রয়েছে।
কানেক্টিভিটির ক্ষেত্রেও আইডিয়া সেন্টার মিনি আধুনিক সব সুবিধা প্রদান করছে। এতে রয়েছে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ এবং ২.৫ জিবিই ল্যান পোর্ট। পাশাপাশি ওয়্যারলেস সংযোগের জন্য ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ সাপোর্ট যুক্ত করা হয়েছে।
লুনা গ্রে রঙের এই ডেস্কটপটির ওজন মাত্র ১.৮ কেজি, যা একে সহজে বহনযোগ্য ও ছোট জায়গায় স্থাপনযোগ্য করে তুলেছে। অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হোম অফিস ব্যবহারের জন্য ডিভাইসটি বিশেষভাবে উপযোগী।
লেনোভো আইডিয়া সেন্টার মিনি ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট এবং অনুমোদিত ডিলারদের মাধ্যমে বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
What's Your Reaction?