কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার ঠিক আগমুহূর্তে ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনাটি দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, ‘কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি এ বিষয়ে পুরোপুরি অবগত আছি। এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তিনি আরও জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা (এডিসি রেভিনিউ)। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব)  তদন্ত কমিটি সরেজমিন তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এর আগে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভা

কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন
মৌলভীবাজারের কমলগঞ্জে বন বিভাগের উচ্ছেদ অভিযানের নামে ফল ধরার ঠিক আগমুহূর্তে ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার ঘটনাটি দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে তীব্র আলোচনার সৃষ্টি হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, ‘কমলগঞ্জ উপজেলার কমলা গাছ কাটার বিষয়ে কালবেলায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে এসেছে। আমি এ বিষয়ে পুরোপুরি অবগত আছি। এ ঘটনায় একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’ তিনি আরও জানান, অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে গঠিত এই তদন্ত কমিটিতে আরও রয়েছেন সিলেট বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এবং অতিরিক্ত জেলা রাজস্ব কর্মকর্তা (এডিসি রেভিনিউ)। তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমান (যুগ্মসচিব)  তদন্ত কমিটি সরেজমিন তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে পরবর্তী আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে। এর আগে উপজেলার রাজকান্দি বন রেঞ্জের আদমপুর বন বিটের কালিঞ্জি এলাকায় বন বিভাগের অভিযানে দীর্ঘ আট বছর ধরে তিলে তিলে গড়ে তোলা সালমা বেগম ও আলিম উল্লা দম্পতির কমলা বাগানটি ধ্বংস করা হয়।  ভুক্তভোগীদের অভিযোগ, এনজিও থেকে চড়া সুদে ১৫ থেকে ২০ লাখ টাকা ঋণ নিয়ে গড়া এই বাগানের ফল বিক্রি করে ঋণের বোঝা শোধ করার স্বপ্ন থাকলেও, নিয়মিত মাসোহারা (চাঁদা) দিতে না পারায় প্রতিহিংসামূলকভাবে তাদের এই বাগানের গাছ কেটে ফেলা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow