কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা ঢাকায় গ্রেফতার
রাজধানীতে বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গ্রেফতারের নাম- মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)। বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। আরও পড়ুন কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে র্যাবের অভিযানে ৭ দালাল গ্রেফতার নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকার বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ। সিটিটিসির বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে মামলার এজাহারনামীয় আসামি। তিনি কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়। গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। কেআর/এএমএ
রাজধানীতে বনশ্রী এলাকায় অভিযান চালিয়ে কম্বোডিয়ায় মানবপাচার চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারের নাম- মো. মাহাফুজ উল্লাহ সিদ্দিকী (৪০)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গতকাল বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকার বনশ্রী-সংলগ্ন আফতাবনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
সিটিটিসির বরাত দিয়ে তিনি বলেন, গ্রেফতার মাহাফুজ উল্লাহ সিদ্দিকী বিমানবন্দর থানার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে মামলার এজাহারনামীয় আসামি। তিনি কম্বোডিয়ায় মানবপাচার চক্রের অন্যতম মূলহোতা বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
কেআর/এএমএ
What's Your Reaction?
