করোনা ভ্যাকসিন কেনায় খরচ কত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন ক্রয়ে মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মন্ত্রী জানান, করোনা মোকাবিলায় সরকার ২০২০-২১ অর্থবছরে ভ্যাকসিন ও করোনা সরঞ্জাম আমদানির জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এই বরাদ্দের মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ইতিমধ্যেই ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতে খরচের মধ্যে রয়েছে:সিরিঞ্জ ক্রয় বাবদ ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকাদেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পরিবহনের খরচ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা ৩৫৪সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা সংসদ সদস্যের প্রশ্নের জবাবে, ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি সম্পর্কিত অভিযোগ এখনও মন্ত্রণালয়ের কাছে পাওয়া যায়নি। তবে মন্ত্রী জানান, সরকার স্বচ্ছতা ও জব

করোনা ভ্যাকসিন কেনায় খরচ কত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, করোনা মহামারিতে দেশের মানুষের সুরক্ষার জন্য ভ্যাকসিন ক্রয়ে মোট ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, করোনা মোকাবিলায় সরকার ২০২০-২১ অর্থবছরে ভ্যাকসিন ও করোনা সরঞ্জাম আমদানির জন্য ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ ২ হাজার ২৯৭ টাকা বরাদ্দ করেছিল। এই বরাদ্দের মধ্যে ভ্যাকসিন ক্রয়ে ইতিমধ্যেই ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে।

ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতে খরচের মধ্যে রয়েছে:
সিরিঞ্জ ক্রয় বাবদ ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা
দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাকসিন পরিবহনের খরচ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার টাকা ৩৫৪
সিরিঞ্জ শিপিং ও চার্জ বাবদ ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা

সংসদ সদস্যের প্রশ্নের জবাবে, ভ্যাকসিন আমদানিতে কোনো অনিয়ম বা দুর্নীতি সম্পর্কিত অভিযোগ এখনও মন্ত্রণালয়ের কাছে পাওয়া যায়নি। তবে মন্ত্রী জানান, সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে করোনা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow