করোনার মতো নকলের ভ্যারিয়েন্টও চেঞ্জ হয়ে গেছে: শিক্ষামন্ত্রী
করোনাভাইরাসের মতো এখন পরীক্ষায় নকলের ভ্যারিয়েন্টও পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমরা মনে করি, এখন আর সেই রকম নকল নেই। তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। করোনার যেমন ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছিল, ঠিক সেভাবে নকলের ভ্যারিয়েন্টও চেঞ্জ হয়েছে। সেজন্য ১৯৮০ সালের পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে। আইনটি ক্যাবিনেটে অনুমোদন হয়েছে। সংসদেও পাস হয়েছে। মন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাকে ডিটেনশনে বা নতুন এ আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে। আরও পড়ুন শিক্ষার্থীদের ইনহাউস কোচিং করাতেই হবে: শিক্ষামন্ত্রী বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা আইন সংশোধন করে ব
করোনাভাইরাসের মতো এখন পরীক্ষায় নকলের ভ্যারিয়েন্টও পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, আমরা মনে করি, এখন আর সেই রকম নকল নেই। তবে নকলের রূপ পরিবর্তন হয়েছে। করোনার যেমন ভ্যারিয়েন্ট চেঞ্জ হয়েছিল, ঠিক সেভাবে নকলের ভ্যারিয়েন্টও চেঞ্জ হয়েছে। সেজন্য ১৯৮০ সালের পরীক্ষা আইন পরিবর্তন করা হয়েছে। আইনটি ক্যাবিনেটে অনুমোদন হয়েছে। সংসদেও পাস হয়েছে।
মন্ত্রী বলেন, আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো পরীক্ষার্থীর কাছে নকল পাওয়া যায়, তবে তাকে ডিটেনশনে বা নতুন এ আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। নকল ও প্রশ্নফাঁসের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। সেজন্যই পরীক্ষা আইনে এ পরিবর্তন করা হয়েছে।
সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান, ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আক্তারুজ্জামান, সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার উপস্থিত ছিলেন।
এএএইচ/ইএ
What's Your Reaction?
