কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এমআরএএইচ/এমএএইচ/
চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাটসংলগ্ন কর্ণফুলী নদীতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহম্মেদ। তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এমআরএএইচ/এমএএইচ/
What's Your Reaction?