কর্ণফুলী নদীতে বস্তাবন্দি নারীর মরদেহ, মিলল পরিচয়
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা বস্তাবন্দি সেই নারীর পরিচয় মিলেছে ১০ দিন পর। গত ১ আগস্ট নদীর পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।
নিহত ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। সে বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতোর কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ আগস্ট মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ-থানায় গিয়ে জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে মরদেহটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝগড়া-বিবাদ চলছিল।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা বস্তাবন্দি সেই নারীর পরিচয় মিলেছে ১০ দিন পর। গত ১ আগস্ট নদীর পিডিবি ঘাট সংলগ্ন এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ।
নিহত ওই নারীর নাম জান্নাতুল ফেরদৌস (২৮)। সে বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকার নুরুল ইসলামের মেয়ে। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। সেখানে একটি জুতোর কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১ আগস্ট মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নিহতের তথ্য প্রচার করা হয়। এরই পরিপ্রেক্ষিতে পরিবারের সদস্যরা সদরঘাট নৌ-থানায় গিয়ে জুতা, কানের দুল, পোশাক ও চেহারা দেখে মরদেহটি জান্নাতুল ফেরদৌসের বলে শনাক্ত করেন।
পুলিশ জানায়, পোশাক কারখানায় চাকরির সুবাদে পরিবারের অমতে দ্বিতীয় বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরে তার ঝগড়া-বিবাদ চলছিল।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ বলেন, ‘এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আসামিদের গ্রেপ্তারের পর তাদের পরিচয় প্রকাশ করা হবে।’