কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে রডবোঝাই ট্রাক, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে নিচে চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই দুর্ঘটনাকবলিত ট্রাকের শ্রমিক। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম নগর থেকে আট টন রড নিয়ে কেএসআরএমের চট্টমেট্রো-ট ১১-৫০৪৬ নম্বরের ট্রাকটি আনোয়ারার দিকে যাচ্ছিল। বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি উল্টে পাশের বিলে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও ট্রাকে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের অভিযানে তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে। পরে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া

কর্ণফুলীতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে রডবোঝাই ট্রাক, আহত ৩

চট্টগ্রামের কর্ণফুলীতে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে নিচে চাপা পড়ে তিন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন- বাঁশখালী উপজেলার আক্তার হোসেন (৪২), হামিরচর এলাকার রাসেল (৩৫) এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার বাহাদুর (৩৮)। তারা সবাই দুর্ঘটনাকবলিত ট্রাকের শ্রমিক।

শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পিএবি সড়কের বড়উঠান ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম নগর থেকে আট টন রড নিয়ে কেএসআরএমের চট্টমেট্রো-ট ১১-৫০৪৬ নম্বরের ট্রাকটি আনোয়ারার দিকে যাচ্ছিল। বড়উঠান ডাকপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির ব্রেক বিকল হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাকটি উল্টে পাশের বিলে পড়ে যায়।

দুর্ঘটনার সময় চালক ও হেলপার লাফিয়ে প্রাণে রক্ষা পেলেও ট্রাকে থাকা তিন শ্রমিক রডের নিচে চাপা পড়েন। খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের অভিযানে তিন শ্রমিককে জীবিত উদ্ধার করে।

পরে তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, যানবাহনে ধারণক্ষমতার বাইরে অতিরিক্ত মালামাল বহনের কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে রডের নিচে চাপা পড়া তিন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে সড়কের যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমআরএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow