কর্ণফুলীতে নৌকা ডুবে নববধূ নিখোঁজ, উদ্ধার ৫
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কণিকা দাস (২০) নামের এক নববধূ নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কণিকা দাস কোদালা ইউনিয়নের জেলেপাড়ার বাসিন্দা রুবেল দাসের স্ত্রী। তিনি চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাসের মেয়ে। উদ্ধার ব্যক্তিরা হলেন- পলি দাস (২৫), রুপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনিল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)। স্থানীয় সূত্র জানায়, কোদালা ইউনিয়নের জেলেপাড়া থেকে নবদম্পতি কণিকা ও রুবেল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনার কদমতলীর মৃণালপাড়ায় যাচ্ছিলেন। পথে কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন পাঁচজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রাঙ্গুনিয়া ও বোয়ালখালী
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে কর্ণফুলী নদীতে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কণিকা দাস (২০) নামের এক নববধূ নিখোঁজ রয়েছেন। উদ্ধার করা হয়েছে আরও পাঁচজনকে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা দেওয়ানজীর হাট ও কোদালা ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কণিকা দাস কোদালা ইউনিয়নের জেলেপাড়ার বাসিন্দা রুবেল দাসের স্ত্রী। তিনি চন্দ্রঘোনার কদমতলী ইউনিয়নের মৃণালপাড়া এলাকার দুলাল দাসের মেয়ে।
উদ্ধার ব্যক্তিরা হলেন- পলি দাস (২৫), রুপন ঘোষ (৩০), রাজ ঘোষ (২), অনিল ঘোষ (৬) ও রুবেল দাস (২৯)।
স্থানীয় সূত্র জানায়, কোদালা ইউনিয়নের জেলেপাড়া থেকে নবদম্পতি কণিকা ও রুবেল পরিবারের অন্য সদস্যদের নিয়ে নৌকায় করে চন্দ্রঘোনার কদমতলীর মৃণালপাড়ায় যাচ্ছিলেন। পথে কর্ণফুলী নদীতে ঝড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়।
পরে স্থানীয় লোকজন পাঁচজনকে উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্টান মিশন হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে শিশু রাজ ঘোষের অবস্থা আশঙ্কাজনক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রাঙ্গুনিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্জুন বাড়ৈ বলেন, আগ্রাবাদ থেকে বিশেষ ডুবুরি দল এসে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
এমআরএএইচ/এএমএ
What's Your Reaction?