কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর প্রায় ১টার দিকে মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাটসংলগ্ন নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে সদরঘাট নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌ-পুলিশ। পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় শনাক্তের পর মৃত্যুর রহস্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুর প্রায় ১টার দিকে মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাটসংলগ্ন নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় মাঝিরা নৌ-পুলিশকে খবর দেন। পরে সদরঘাট নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
সদরঘাট নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের লক্ষ্যে মৃত ব্যক্তির আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌ-পুলিশ।
পুলিশের ধারণা, ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় শনাক্তের পর মৃত্যুর রহস্য সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
What's Your Reaction?