কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম, ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে একটি ‘অসাধু চক্র’ টাকা দাবি করছে। এই চক্রের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ দাবির সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে। রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এতে বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণামূলক ফোন কল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনো অবস্থাতেই ভুয়া নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ

কর্মকর্তাদের ছবি-নম্বর দিয়ে প্রতারণা, সতর্ক করলো শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নাম, ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে একটি ‘অসাধু চক্র’ টাকা দাবি করছে। এই চক্রের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অর্থ দাবির সঙ্গে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই বলেও জানানো হয়েছে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু অসাধু ব্যক্তি শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে এবং ভুয়া মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট অর্থ দাবি করছে। বিষয়টি সম্পূর্ণ প্রতারণামূলক এবং এর সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের প্রতারণামূলক ফোন কল, মেসেজ বা সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। কোনো অবস্থাতেই ভুয়া নম্বরে অর্থ প্রদান বা ব্যক্তিগত তথ্য প্রদান থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে সতর্ক করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএএইচ/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow